By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আশাশুনিতে সহকর্মীর ইটের আঘাতে ভাটা শ্রমিক নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আশাশুনিতে সহকর্মীর ইটের আঘাতে ভাটা শ্রমিক নিহত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আশাশুনিতে সহকর্মীর ইটের আঘাতে ভাটা শ্রমিক নিহত

Last updated: 2023/12/06 at 5:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরার আশাশুনিতে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে সহকর্মী আব্দুল কুদ্দুস এর ইটের আঘাতে আরিফুল ইসলাম শেখ নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) আশাশুনি উপজেলা বড়দল গ্রামের জনৈক আব্দুল কাদেরের ইটের ভাটায় এই ঘটনা ঘটে।

নিহত ভাটা শ্রমিক মোঃ আরিফুল ইসলাম শেখ (৩০) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।
ঘাতক আব্দুল কুদ্দুস সরদার (৩২) খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা বড়দল গ্রামের আব্দুল হাকিম জানান, আব্দুল কুদ্দুস ও আরিফুল ইসলাম দুজনেই আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আব্দুল কাদেরের ইটের ভাটায় শ্রমিকের কাজ করতো। সোমবার বেলা সাড়ে দশটার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে মাথায় আঘাত পেয়ে আরিফুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সাদর হাসপাতাল করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ ডিসেম্বর) ভোর রাত সাড়ে তিনটের দিকে আরিফুল মারা যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোর রাতে মারা যায় আরিফুল।

তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে আব্দুল কুদ্দুস কে আসামি করে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নাশকতা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড
Next Article ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?