By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউক্রেনে বাঁধ ধস, বন্যায় ঘর ছাড়া হাজারও মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউক্রেনে বাঁধ ধস, বন্যায় ঘর ছাড়া হাজারও মানুষ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউক্রেনে বাঁধ ধস, বন্যায় ঘর ছাড়া হাজারও মানুষ

Last updated: 2023/06/07 at 3:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অঞ্চলটিতে। ইতোমধ্যেই হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে সেখান থেকে। বাঁধ ধসে ৮০টি শহর ও গ্রাম বন্যায় প্লাবিত হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এদিকে কাখোভকা বাঁধ ধ্বংসকে ‘বৃহৎ পরিবেশগত ধ্বংস’ অভিহিত করে জেলেনস্কি বলেন, এ ধরনের আক্রমণ রাশিয়ান বাহিনীর দখল করা অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনের পরিকল্পনাকে পরিবর্তন করতে পারবে না।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে কাখোভকা বাঁধটি ধ্বংস করেছে, যা ক্রিমিয়াকে পানি সরবরাহ করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এ আক্রমণ দ্বারা বোঝা যায় যে রাশিয়ান দখলদাররা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তাদেরও ক্রিমিয়া থেকে পালাতে হবে।

আমরা আমাদের সমস্ত ভূমি মুক্ত করব। বাঁধটি উড়িয়ে দিয়ে রাশিয়া তাদের পরাজয়কে এড়াতে পারবে না। তবে যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণের খরচ মস্কোকে একদিন ইউক্রেনকে দিতে হবে। বলে জানান জেলেনস্কি।

ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর জানান, এখন পর্যন্ত হাজারের ওপর বাসিন্দাকে সরানো গেছে নিরাপদ আশ্রয়ে। বাকিদের উদ্ধারে কাজ করছে অর্ধ-শতাধিক বাস। তীব্র পানির তোড়ে ভেসে গেছে ২৪টি ঘরবাড়ি-স্থাপনা। কোনো কোনো এলাকায় ৩৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা।

এদিকে কাখোভকা বাঁধটি ধ্বংসের বিষয়ে এখনও একে অপরকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রাশিয়া বলছে, ইউক্রেনের গোলার আঘাতেই ধসে পড়েছে এই বাঁধ। তবে ইউক্রেন বা রাশিয়া কারও দাবিই যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় আল জাজিরা।

বাঁধটি বিধ্বস্ত হওয়ার পর পরই আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। স্থানীয় এক সামরিক কর্মকর্তা বলছেন, খেরসন অঞ্চলের অন্তত আটটি বসতি ইতোমধ্যেই প্লাবিত হয়েছে।

এই বাঁধ স্থানীয় কৃষক এবং বাসিন্দাদের পাশাপাশি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ করে। এটি রুশ-অধিকৃত ক্রিমিয়ার দক্ষিণেও পানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ চ্যানেল।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেসিসি নির্বাচন : চেকপোস্ট বসিয়ে ৯০ লাখ টাকা জরিমানা
Next Article ফেরি করে বিদ্যুৎ বিক্রি: সংসদের বক্তব্যের ব্যাখ্যা ফেসবুকে দিলেন মমতাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 8 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 8 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?