By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইতিহাস গড়া জয়ে শুরু নিউজিল্যান্ডের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ইতিহাস গড়া জয়ে শুরু নিউজিল্যান্ডের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ইতিহাস গড়া জয়ে শুরু নিউজিল্যান্ডের

Last updated: 2023/07/22 at 11:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রত্যাশিত জয় দিয়ে ফিফা নবম নারী বিশ্বকাপে মিশন শুরু করেছে দুই যৌথ আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার আসরের প্রথম দিনে দুটি দলই জয় পেয়েছে এক গোলের ব্যবধানে। দুপুরে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। স্ট্রাইকার হান্না উইলকিনসনের লক্ষ্যভেদে নিউজিল্যান্ড ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়েকে। এরপর বিকেলে ‘বি’ গ্রুপের ম্যাচে একই ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লেফটব্যাক স্টেফানে ক্যাটলে।

প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলছে নিউজিল্যান্ড। এই সুযোগে ইতিহাস গড়েছে তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের বিরুদ্ধে অঘটনের জন্ম দিয়ে মেয়েদের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের উল্লাসে ভেসেছে তাসমান সাগর পাড়ের দেশটি। ১৯৯১ থেকে মেয়েদের বিশ্বকাপে পাঁচ আসরে ১৫ ম্যাচ খেলে কোনো জয় ছিল না নিউজিল্যান্ডের। ১২টিতে হেরেছিল আর ড্র করেছিল ৩টি ম্যাচ। অবশেষে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এসে কাক্সিক্ষত জয়ের স্বাদ পেয়েছে তারা। আর ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের শুরুটা হয়েছে হতাশায় মোড়ানো। বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে রক্তক্ষয়ী এক ঘটনার সাক্ষী হয় অকল্যান্ড। নরওয়ের টিম হোটেলের কাছাকাছি এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দুইজন। গোলাগুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। আহত হন আরও ছয় জন। তাদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশ্বকাপের দুই আয়োজক দেশের একটি নিউজিল্যান্ডে তেমন টিকিট বিক্রি হচ্ছিল না দেখে কিছুদিন আগে দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট বিনামূল্যে দেয়ার কথা জানায় ফিফা। যার ফল মিলেছে প্রথম দিনেই। ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন ৪২ হাজার ১৩৭ জন। নিউজিল্যান্ডে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড এটি। ইতিহাস গড়া জয়ে উপলক্ষটা রাঙিয়ে রেখেছে স্বাগতিকরা। আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়াতেও হয়েছে রেকর্ড দর্শক উপস্থিতি। সিডনি অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেন ৭৫ হাজার ৭৮৪ জন দর্শক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্য জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের ৫২ মিনিটে স্টেফানে ক্যাটলে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিক্ষাবিদ আবু হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
Next Article আউট হয়ে গেল নটআউট, বাংলাদেশ-ভারত ম্যাচে আবারো বিতর্ক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 47 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?