By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইনু, সাদেক খান নতুন মামলায় গ্রেফতার, আব্দুস শহীদ রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইনু, সাদেক খান নতুন মামলায় গ্রেফতার, আব্দুস শহীদ রিমান্ডে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইনু, সাদেক খান নতুন মামলায় গ্রেফতার, আব্দুস শহীদ রিমান্ডে

Last updated: 2024/11/13 at 12:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুনানি শেষে এসব রিমান্ডের আদেশ দেন।

এদিকে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায়, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে একই থানার চারটি মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে একই থানার একটি হত্যা এবং সাবেক মেয়র আতিককে উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন একই আদালত।

রিমান্ড হওয়া উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে গত ১৭ জুলাই গুলিতে বকুল মিয়া নিহত হওয়ার মামলায় সাবেক মেয়র আতিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান।

উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের সাত দিন এবং একই থানার আরেক বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানেরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হওয়ার মামলায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম।

আসামিদের পক্ষে প্রাণনাথ ও সালাউদ্দিন হাওলাদার প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে রিমান্ড প্রার্থনা করেন।

উপাধ্যক্ষ আবদুস শহীদের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়া প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করা হয়।

মেয়র আতিকের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ১৯ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বকুল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

মমতাজ উদ্দিনের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

আমজাদ হোসেনের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেকে এক কোটি নয় লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ানের নোট, ১৩টি পাঁচ ইয়ানের নোট, ছয়টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিংগিট নোট, একটি ৫০ সৌদি রিয়াল নোট, ছয়টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল নোটি, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক মেয়র আতিক ফের ৫ দিনের রিমান্ডে
Next Article গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
জাতীয়

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
জাতীয়

রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?