By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইবিতে বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইবিতে বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ইবিতে বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Last updated: 2025/03/01 at 7:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বিভাগ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (১ মার্চ) দুপর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘আইন অনুষদের পরীক্ষা ধর্মতত্ত্বে কেন’, ‘অনতিবিলম্বে বিভাগের নাম সংস্কার চাই’, ‘আমরা কেন অস্তিত্ব সংকটে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের দাবি, বিভাগের সেশনজট দূর করা, বিভাগের নামে আইন শব্দটি যুক্ত করা, ইউজিসি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী বিভাগের কারিকুলাম সংস্কার করা, আইন অনুষদের সাথেই তাদের ভর্তি পরীক্ষা নিতে হবে।
পরে একটা প্রতিনিধি দল উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সাথে আলোচনা করে। এসময় তাদের দাবি ‘অনতিবিলম্বে আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট (ডি ইউনিটের) এর অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাতিল করতে হবে।’
তারা আরও বলেন, ‘বিভাগের নাম, কারিকুলাম ও সেশন জট সংক্রান্ত যে সব দাবি বিভাগ বরাবর পেশ করা হয়েছিল তা বাস্তবায়নের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনকে অন্তর্ভুক্তি করে এবং আজকের ১ মার্চ মৌন সম্মতিতে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সহ অনতিবিলম্বে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।’
জানা যায়, গত বুধবার বিভাগে একাডেমিক কমিটিতে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ‘বি’ ইউনিটের পরিবর্তে ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের সাথে নেয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। পাশাপাশি বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিয়ে দাবি তুলে তারা।
বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, আমরা ডি ইউনিটের অধীনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিভাগের শর্ত ছিল যে ডি ইউনিটের অধীনে পরীক্ষা নিলে সব দিক রক্ষা হয়। সেটা প্রশাসন বিবেচনা করে দেখবেন। ডি ইউনিটভুক্ত হওয়া মানে আইন অনুষদ ছেড়ে দিয়ে ঐ অনুষদে যাওয়া না। ডি ইউনিটে কলা অনুষদও আছে। ২১/২২ বছরের প্রতিষ্ঠিত একটা বিশেষায়িত বিভাগ, এখানে শঙ্কায় থাকার কারণ নাই।
বিভাগের নাম পরিবর্তনে বিষয়ে তিনি জানান, বিভাগের নাম আমরাও পরিবর্তনের জন্য প্রশাসনকে অবহিত করেছি। কোনো কিছু হতে গেলে নিয়ম আছে, সময় লাগে, নতুন প্রশাসন আসছেন। নাম পরিবর্তনের বিষয়ে পুরো বিভাগ একমত।
এ বিষয়ে উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের কথা শুনেছি। বিভাগে প্রাথমিক সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন করার এখতিয়ার প্রশাসনের রয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল লিখিত দরখাস্ত  দিতে বলা হয়েছে। দুই পক্ষের কথা শুনে প্রশাসন সিদ্ধান্ত পারবেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা
Next Article রূপসায় স্কুলের পরিচালকের বাড়ীতে প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 10 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 14 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?