By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইবির ভর্তি প্রক্রিয়ায় এবারও ‘গুচ্ছ’ ভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইবির ভর্তি প্রক্রিয়ায় এবারও ‘গুচ্ছ’ ভোগান্তি
কুষ্টিয়া

ইবির ভর্তি প্রক্রিয়ায় এবারও ‘গুচ্ছ’ ভোগান্তি

Last updated: 2023/01/30 at 11:36 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিতে গতবারের মতো এবারও ভোগান্তিতে ফেলেছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু করতে পারেনি ইসলামী বিশ্ববিদ্যালয়। রেজাল্ট প্রকাশের পাঁচ মাস শেষ হলেও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধসহ নানা জটিলতায় চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করতে পারেনি প্রশাসন। জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে বেশ কয়েক বছর ধরেই ভর্তি কার্যক্রম শেষ করে বছর শুরুর মাস থেকেই বিভাগগুলোতে ক্লাস শুরু হতো। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হওয়ার কারণে গত বছরও ২০২০-২১ সেশনের ক্লাস দুই মাস দেরিতে শুরু হয়েছিল। এ বছর ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রায় ছয় মাস হতে চললেও চূড়ান্ত ভর্তি এখনো শেষ করা সম্ভব হয়নি। গুচ্ছের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল গত বছরের ৪ আগস্ট ‘এ’, ১৬ আগস্ট ‘বি’ এবং ২৩ আগস্ট ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। ভর্তি প্রক্রিয়ায় গত বছর থেকে এ বছর কিছু পরিবর্তন আনা হলেও কমেনি ভোগান্তি। বরং ভর্তির ভোগান্তি ও দীর্ঘসূত্রতার কারণে পাঠদান শুরু করতে না পারায় সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। প্রাথমিকভাবে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর চূড়ান্ত ভর্তি হতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে মূল মার্কশিট তুললে ভর্তি বাতিল হওয়াসহ চরম ভোগান্তির শিকার হয়েছেন ভর্তিচ্ছুরা। এখন পর্যন্ত ১০ম মেরিট প্রকাশ করেও আসন পূর্ণ করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর করোনা থাকায় দেরিতে ক্লাস শুরু হয়েছিল। তবে ইউজিসি এ বছর জানুয়ারিতে ক্লাস শুরুর নির্দেশ দিলেও ক্লাস শুরু হচ্ছে না। সব বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর তারিখ ঘোষণা করলেও ইবিতে এখনও ভর্তির তারিখ দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়ার কারণে এবং ধীরগতির চলমান প্রক্রিয়া হওয়ায় ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে সেশনজটের শঙ্কা দও অতীতের সুনামসহ নিজস্বতা নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্য্রাপক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, গুচ্ছের সমন্বয়হীনতার কারণে জটিলতাগুলো তৈরি হয়েছে। যদি পরিকল্পনা করে সমানে আগাতো তাহলে এতো দীর্ঘ সময় লাগতো না। এটার কারণেই শেষের দিকে এসে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে করেছে। ক্লাস শুরুর বিষয়ে আগামী সোমবার (৩০ ডিসেম্বর) মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি। সভাপতি দেশে ফিরলে সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) গুচ্ছতে না গেলে আমরাও যাব না। গুচ্ছ পদ্ধতির সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ফলে সুফলের চেয়ে ভোগান্তি বেশি হচ্ছে। এছাড়া গুচ্ছের কারণে ভর্তির আগে সেশনজট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সোমবার (৩০ জানুয়ারি) মিটিংয়ে মতামতের ভিত্তিতে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গুচ্ছ হলো কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। তাই গুচ্ছে থাকব কি না, সে বিষয়ে এখনই আগে থেকে কিছু না বলাই ভালো।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইবিতে ১০ বার বিজ্ঞপ্তি দিয়েও মিলছে না শিক্ষার্থী
Next Article বইমেলায় আসছে ইবি অধ্যাপক ড. মামুনের অনুবাদগ্রন্থ 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

চাঁদা লাখ টাকার ল্যাপটপ দাবি করায় খোকসা’র ওসি প্রত্যাহার

By জন্মভূমি ডেস্ক 2 days ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?