By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইমরান খান গ্রেফতার, ইসলামাবাদে ১৪৪ ধারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইমরান খান গ্রেফতার, ইসলামাবাদে ১৪৪ ধারা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইমরান খান গ্রেফতার, ইসলামাবাদে ১৪৪ ধারা

Last updated: 2023/05/10 at 11:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। যেখানে তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। বর্তমানে পাক রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন তিনি।

অপর একটি সূত্র জানিয়েছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে পিটিআই চেয়ারম্যানকে। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর তাকে পাক রেঞ্জার্সের সদস্যরা মারধরও করেছেন। এরপর তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পিটিআইয়ের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, জোর করে ইমরান খানকে তুলে নিয়ে গেছে পাক রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেছেন, ইমরান খানকে কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতা চালানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে।

পিটিআইর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। দলটি বলেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে।

এদিকে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি রেখেছে সেখানের পুলিশ। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তারের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ।

ডন বলছে, ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যেতে পারে : চীনা রাষ্ট্রদূত
Next Article নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৭ জনেরই মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?