By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইমরান খানের ‘খেলা শেষ’ : মরিয়ম নওয়াজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইমরান খানের ‘খেলা শেষ’ : মরিয়ম নওয়াজ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইমরান খানের ‘খেলা শেষ’ : মরিয়ম নওয়াজ

Last updated: 2023/05/27 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আর কোনো ভবিষ্যত নেই বলে মন্তব্য করেছেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

দু’সপ্তাহ আগে পাকিস্তানের বিভিন্ন শহরে সেনা নিবাস ও সেনা দপ্তরে যে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটিও পিটিআইয়ের পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার পাঞ্জাব প্রদেশের বেহারি জেলায় পিএমএলএনের এক যুব সমাবেশে দেওয়া বক্তব্যে মরিয়ম বলেন, ‘আপনার খেলা শেষ। কেউ আর পিটিআইয়ের টিকিটে আগামী নির্বাচনে অংশ নেবে না। জাতি আর ইমরান খান ও তার অনুসারীদের ক্ষমতায় দেখতে চায় না। ৯ মে’র হামলা কোনো স্বতস্ফূর্ত ঘটনা ছিল না। আগে থেকেই এই হামলার ছক করা হয়েছিল জামান পার্কে (লাহোরে ইমরান খানের বাসভবন ওই এলাকায়)।’

গত ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ এবং সেনা স্থাপনায় হামলা-ভাঙচুরের অভিযোগে পিটিআই নেতা-কর্মী-সমর্থকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পিটিআইয়ের শীর্ষ-মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা একের পর এক দল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ৭০ জন নেতা পিটিআই থেকে সরে গেছেন।

সেদিকে ইঙ্গিত করে মরিয়ম নওয়াজ বলেন, ‘নেতাকর্মীরা কখনও শেয়ালের সঙ্গে দাঁড়ায় না। আপনি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলেন, এখন আপনাকে ছেড়ে লোকজন চলে যাচ্ছে।’

ইমরান খানকে ৯ মে হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করে মরিয়ম আরও বলেন, ‘পাকিস্তানের সেনাপ্রধানকে উচ্ছেদ করার জন্য এই হামলার ষড়যন্ত্র আগে থেকেই করেছিল পিটিআই এবং তার মাস্টারমাইন্ড হলেন ইমরান খানৃ বেছে বেছে কেবল সরকারি ভবন ও সেনা দপ্তরগুলোতে হামলার ষড়যন্ত্র করেছিল পিটিআই।’

‘ইমরান নয়, আপনার নাম হওয়া উচিত ছিল ফিৎনা খান এবং পাকিস্তানের সাধারণ জনগণ ফিৎনা থেকে মুক্তি চাইছে।’

৯ মে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পিএমএলএনের এই শীর্ষ নেত্রী বলেন, ‘৯ মে’র সহিংসতায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য এখনও আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকের এই সভা আমি সেই হামলায় নিহতদের অভিভাবক, সন্তান ও স্ত্রীদের প্রতি উৎসর্গ করছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাচার হওয়া অর্থ রেমিটেন্স আকারে ফিরছে কি না, প্রশ্ন সিপিডির
Next Article ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?