By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি: এইচআরএএনএ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি: এইচআরএএনএ
আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি: এইচআরএএনএ

Last updated: 2026/01/17 at 4:44 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইরানজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ মারা পড়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
৮ দিন বন্ধ থাকার পর দেশটিতে ‘খানিকটা’ ইন্টারনেট মিলছে বলেও খবর পাওয়া গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গোষ্ঠী এইচআরএএনএ বলেছে, তারা ইরানে ৩ হাজার ৯০ জনের মৃত্যুর খবর যাচাই করে নিশ্চিত হতে পেরেছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বাসিন্দারা বলছেন, বিক্ষোভ আপাতত থেমেছে বলেই মনে হচ্ছে; রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।
রয়টার্স তেহরানের যে কয়েকজনের সঙ্গে কথা বলেছে তারা সবাই গত চারদিন ধরে রাজধানী তুলনামূলক শান্ত আছে বলে নিশ্চিত করেছে। শহরের ওপর দিয়ে ড্রোন উড়ছে ঠিকিই কিন্তু বৃহস্পতি ও শুক্রবার তেহরানে কোনো বড় বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি, বলেছেন নিরাপত্তা শঙ্কায় নাম-পরিচয় প্রকাশে রাজি না হওয়া ওই বাসিন্দারা।
কাস্পিয়ান সাগর তীরবর্তী উত্তরাঞ্চলীয় একটি শহরের সড়কগুলোও এখন শান্ত বলে সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন।
অর্থনৈতিক দুর্দশার ক্ষোভ থেকে গত ২৮ ডিসেম্বর উদ্ভূত ইরানের এবারের বিক্ষোভ খুব দ্রুতই মোল্লাতন্ত্রবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে।
সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং ইরানি এক কর্মকর্তা বিক্ষোভে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন। একে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের ইরানে হওয়া সবচেয়ে বড় অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে।
“আজ সকালে ইরানে ইন্টারনেট যোগাযোগ খুবই সামান্য পরিমাণ হচ্ছে বলে সেখান থেকে আসা উপাত্তে দেখা যাচ্ছে,” ২০০ ঘণ্টা শাটডাউনের পর ইরানে ইন্টারনেট ফেরার খবর জানিয়ে এক্সে দেওয়া পোস্টে বলেছে নেটব্লকস।
সাধারণ পর্যায়ে এই ইন্টারনেট যোগাযোগের পরিমাণ মাত্র ২ শতাংশের মতো, বলেছে তারা।
প্রবাসী ইরানিদের কয়েকজনও শনিবার সকাল থেকে ইরানের ভেতর থাকা বন্ধু-স্বজনদের বার্তা পাঠানো যাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে।
ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া ডনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের নেতারা বিপুল সংখ্যক মানুষকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা বাতিল করেছে।
“নির্ধারিত সব ফাঁসি (৮০০-র বেশি), যেগুলো গতকাল হওয়ার কথা ছিল, সেগুলো ইরানের নেতারা যে বাতিল করেছেন তাকে গভীর সম্মান জানাচ্ছি। ধন্যবাদ,” সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন ট্রাম্প।
ইরান বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের পরিকল্পনা কিংবা পরে তা বাতিলের কোনো ঘোষণা কখনোই দেয়নি।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে ফেরা ভারতীয় শিক্ষার্থী ও পুণ্যার্থীরা বলছেন, বিক্ষোভের ওই দিনগুলোতে বেশিরভাগ সময় তারা তাদের ঘরেই ছিলেন, তবে ইন্টারনেট না থাকায় তারা দেশে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।
“আমরা সহিংস বিক্ষোভের নানান কাহিনী শুনতাম, একদিন জ্বলন্ত এক ব্যাটন ধরা এক লোক আমাদের গাড়ির সামনে লাফিয়ে পড়েছিল, এরপর তিনি স্থানীয় ভাষায় চিৎকার করে কী কী সব বলেন, তার চোখে রাগ দেখা যাচ্ছিল,” বলেছেন তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ুয়া মেডিকেল শিক্ষার্থী জেড সাইয়েদা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে নয়া দিল্লি সব পদক্ষেপই নেবে।

জন্মভূমি ডেস্ক January 17, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটের গাড়ি এখন ফকিরহাট উপজেলায়
Next Article অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে আনা হলো বড় পরিবর্তন
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?