By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

Last updated: 2026/04/15 at 11:43 PM
Tanvir 21 minutes ago
Share
SHARE
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যৌক্তিক অবস্থানে আসা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক পন্থায় দুই দেশের মতপার্থক্য দূর করার ওপরও জোর দিয়েছেন তিনি। গতকাল চীন সফরে গিয়েছেন ল্যাভরভ। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি (জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ—আইএইএ) কখনও বলেনি যে ইরান সামরিক উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আমি আশা করব যে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র যৌক্তিক অবস্থানে আসবে এবং মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করবে; কারণ এই যুদ্ধে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।” “সেই সঙ্গে আমি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পন্থায় ইরানের সঙ্গে তাদের মতপার্থক্যগুলোর দূর করার আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটন যদি কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে সমস্যা মিটমাট করতে চায়— সেক্ষেত্রে রাশিয়া সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।” উল্লেখ্য, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা হলেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান। কারণ পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মান ন্যূনতম ৯০ শতাংশ হওয়া জরুরি। গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে পরমাণু প্রকল্পের আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, তবে তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। পরমাণু প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে চলমান বিরোধের জেরেই গত ২৮ এপ্রিল থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
Tanvir April 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 21 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 24 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 24 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 27 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর হরমুজ পার হয়েছে ২০ জাহাজ

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?