By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড
আন্তর্জাতিক

ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড

Last updated: 2026/02/25 at 4:34 PM
Staff Reporter 2 hours ago
Share
SHARE

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনি, গোয়েন্দামন্ত্রী ইসমায়েলি খাতিব, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ-সহ মোট ৪০ জন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড।

এই ৪০ জনের তালিকায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কয়েক জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও আছেন।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্স গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ইরানের সাম্প্রতিক আন্দোলন দমনে কঠোর ভূমিকায় থাকার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার আওতা আরও বাড়তে পারে।

“শান্তিপূর্ণ আন্দোলন, মতামত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য জানার অধিকার ইরানের জনগণের আছে; কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে সেই অধিকারগুলো নির্মমভাবে লঙন করা হয়েছে,” বিবৃতিতে বলেছেন উইন্সটন পিটার্স।

নিষ্ঠুর উপায়ে আন্দোলন দমনের জেরে সম্প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবারের বিবৃতিতে পিটার্স জানিয়েছেন, এই জোটে যোগ দিয়েছে নিউজিল্যান্ডও।

ইরানের ওপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা জারি অবশ্য আনকোরা নতুন কোনো পদক্ষেপ নয়। এর আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে ইরানের ২৯ জন ব্যক্তি এবং ১৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়েলিংটন।
Staff Reporter February 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প
Next Article বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

লেবাননে নিজেদের দূতাবাস কর্মীদের ছুটিতে পাঠাল যুক্তরাষ্ট্র

By Staff Reporter 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?