By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইলিশে সয়লাব বরিশালের মৎস্য আড়ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইলিশে সয়লাব বরিশালের মৎস্য আড়ত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইলিশে সয়লাব বরিশালের মৎস্য আড়ত

Last updated: 2023/08/19 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তগুলো এখন ভরে গেছে সাগরের ইলিশে। প্রতিদিন একের পর এক ইলিশভর্তি ট্রলার আসছে সাগর থেকে। তবে জেলে ও আড়তদারদের দাবি এমন সময় নদ-নদীর ইলিশেও আড়তগুলো ভরপুর থাকার কথা। অথচ নদীতে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা। আর মৎস্য অধিদপ্তর বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধরা পড়বে নদীর ইলিশ। শুক্রবার বরিশাল নগরীর পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড ঘুরে দেখা যায় অধিকাংশ আড়তেই বিক্রি হচ্ছে সাগরের ইলিশ।

আড়তদাররা বলছেন, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মোকামে সাগরের ইলিশের পরিমাণ বাড়ছে। তবে এ মুহূর্তে নদ-নদীর ইলিশে মোকাম সয়লাব থাকার কথা থাকলেও আশানুরূপ মাছ আসছে না। জেলেরা বলছেন, তারা নদীতে নিয়মিত জাল ফেললেও যে পরিমাণে ইলিশ পাওয়ার কথা সে পরিমাণে ধরা পড়ছে না। এমন সময় মাছ বাজারের পরিস্থিতি গরম থাকার কথা। অথচ জালে উঠছে না কোনো ইলিশ।

পোর্ট রোডের ইলিশ আড়তদার মেসার্স দুলাল ফিশের ম্যানেজার মো. রবিন বলেন, এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা। এছাড়া ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৩০০ টাকা কেজি, ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। এছাড়া ৪ পিসে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। গত কয়েকদিন ধরে গড়ে পাঁচ থেকে ছয়শো মণ করে ইলিশ নিয়ে ট্রলারগুলো পোর্টরোডের মোকামে আসছে। তবে এমন সময় হাজার হাজার মণ ইলিশ আসার কথা। কয়েক বছর আগেও ভরা মৌসুমে পোর্ট রোডের মোকামের আড়তগুলোতে দিনশেষে ২ হাজার মণ ইলিশ বেচাকেনা হতো।

পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রের মালিক-সমিতির অর্থ সম্পাদক ইয়ার হোসেন শিকদার বলেন, আমাদের মোট ১৭০টি আড়তে এমন ভরা মৌসুমে আগে প্রতিদিন কোটি-কোটি টাকার মাছ বেচাকেনা হলেও বর্তমানে বেচাবিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০ লাখ টাকার। নদী থেকে প্রায় শূন্যহাতে ফেরত আসছে জেলেরা। তাই আড়তে নদীর ইলিশের দেখা মিলছে না। সাগর থেকে কিছু মাছ আসছে। তবে কয়েকদিনের মধ্যেই নদীর মাছ পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট বর্ষার চিরচেনা এই দুই মাস সাগরের ইলিশের ভরা মৌসুম। নদ-নদীতে বেশি বেশি ইলিশ ধরা পড়বে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।

বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, ইলিশ সংকটের এ চিত্র এখন দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে। কারণ এখন নদীর ইলিশের সময় না। এখন বাজারে যেসব ইলিশ উঠছে তা সব সাগরের ইলিশ। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধরা পড়বে নদীর ইলিশ।

তিনি আরও বলেন, অনেক জায়গায় চর পড়ে পানির গভীরতা কমে গেছে। বিশেষ করে সাগর মোহনায় নদীর মুখ চর পড়ে বন্ধ হয়ে গেছে। নদীর গতিপথও পরিবর্তন হয়েছে। যে কারণে ভরা মৌসুমেও মাঝে মাঝে নদীতে ইলিশ আসে না। এর জন্য নদীদূষণও দায়ী।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সর্বজনীন পেনশন কর্মসূচি: প্রথম দিন ৮ হাজার নিবন্ধন, চাঁদা দিয়েছেন ১,৭০০ জন
Next Article বরিশালে ডেঙ্গুর চিকিৎসা ব্যয়ে অসহনীয় চাপে নিম্নবিত্তরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?