By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ না হলেও দিতে হয় ফি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ না হলেও দিতে হয় ফি
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ না হলেও দিতে হয় ফি

Last updated: 2023/05/17 at 3:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্বিবিদ্যালয়ে (ইবি) গত দুই বছর ধরে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান হয় না। তবে ফি দিতে হয় নবীন সব শিক্ষার্থীকে। এ নিয়ে ক্যাম্পাসে আসা নতুন শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। ক্লাস শুরুর তিন মাস পেরিয়ে গেলেও নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই চিত্র ২০২০-২১ শিক্ষাবর্ষেও। যদিও ভর্তির সময় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন বাবদ শিক্ষার্থীদের থেকে ফি নেওয়া হয়েছে। দুইটি শিক্ষাবর্ষ থেকে আদায় হওয়া মোট টাকার পরিমাণ প্রায় পৌনে পাঁচ লাখ।

খোঁজ নিয়ে জানা গেছে, সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এরপর গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা হওয়া পরপর দুইটি ব্যাচের নবীনবরণ হয়নি। এছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষেরও কেন্দ্রীয়ভাবে বরণ হয়নি। যদিও বিভাগগুলো শিক্ষার্থীদের নিজস্বভাবে বরণ করে নিয়েছে। এক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীরা চাঁদা তুলে কিংবা বিভাগের নিজস্ব ফান্ড থেকে অনুষ্ঠানের আয়োজন করে।

ইবির হিসাব শাখা সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শুরু করে প্রতিজন শিক্ষার্থী কেন্দ্রীয় নবীনবরণ বাবদ ১০০ টাকা করে এককালীন ফি দিয়ে থাকেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ২ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সে হিসাবে এই শিক্ষাবর্ষ থেকে ২ লাখ ৩৮ হাজার ৫০০ আদায় হয়েছে। এদিকে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। এই বর্ষ থেকে আদায় হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪০০টাকা। দুই শিক্ষাবর্ষ থেকে আদায় হওয়া মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ৪ লাখ ৮৬ হাজার ৯০০।

একাডেমিক শাখা সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এজন্য তিনটি কমিটি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে চার সদস্যবিশিষ্ট সুভ্যেনির কমিটিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলামকে, পাঁচ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক কমিটিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে এবং পাঁচ সদস্যবিশিষ্ট আয়োজন কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে আহ্বায়ক করা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অনুষ্ঠানটি আয়োজনের চিন্তা করছে কর্তৃপক্ষ।

২০২০-২১ শিক্ষাবর্ষের আদনান আবির নামে এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর নবীনবরণের সঙ্গে আলাদা একটা আবেগ মিশ্রিত থাকে। আমার অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নবীনবরণ হয়, শুধু আমাদেরই হয় না। ভর্তি হওয়ার সময় আমাদের থেকে ফি নেওয়া হলেও কেন্দ্রীয়ভাবে নবীনবরণ করা হয়নি। তাহলে আমাদের টাকা গেলো কই?

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, এই টাকাটা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয়। পরে বাজেটে নিজস্ব আয় হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, এবছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠানের জন্য কয়েকটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির কাজ চলছে। তাদের সুপারিশ অনুযায়ী ডেট ঠিক করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানুষের সেবক হয়ে কাজ করতে চাই : কাজল
Next Article সাতক্ষীরায় ঝড়ে ভেঙে পড়লো আটতলা ভবনের গ্লাস, হাসপাতালে তিনজন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
কুষ্টিয়া

খোকসা গড়াই নদীতে বালি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা আদায়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?