By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসির ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইসির ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইসির ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Last updated: 2023/08/30 at 8:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর মধ্যে সদ্য পদোন্নতি পাওয়া সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা দুইটি প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দুই প্রজ্ঞাপনে ১৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসি সচিবালয়ের উপ-সচিব মো. মঈন উদ্দীন খানকে বদলি করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খানকে বদলি করে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক করা হয়েছে।

ঢাকার আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ভারমুক্ত করে ঢাকা অঞ্চলেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ অধিশাখার পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এনআইডি শাখার পরিচালক মো. ইউনুচ আলীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ইসির উপ-সচিব রাশেদুল ইসলামকে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশালের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে ভারমুক্ত করে বরিশালের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে, রংপুরের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে ইসির নির্বাচন সহায়তা ও সরবরাহ অধিশাখার উপ-সচিব করা হয়েছে। সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে এনআইডির পরিচালক করা হয়েছে। রাজশাহীর ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে ইসির বাজেট অধিশাখার উপ-সচিব করা হয়েছে এবং কুমিল্লার ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে বদলি করে ইসির সাধারণ সেবা অধিশাখার উপ-সচিব করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৬৭
Next Article মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 seconds ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 7 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?