By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিয়ে যেসব নির্দেশনা দিল ডিএমপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিয়ে যেসব নির্দেশনা দিল ডিএমপি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিয়ে যেসব নির্দেশনা দিল ডিএমপি

Last updated: 2024/04/04 at 1:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঈদযাত্রায় মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। যাত্রাকালীন তাদের হেলমেট পরিধান করতে হবে বলে জানিয়েছে ডিএমপি।

আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত এই পুলিশ কমিশনার বলেন, ঝুঁকি পরিহার করতে মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠার জন্য বলা হয়েছে।

মুনিবুর রহমান জানান, যারা নিজ গাড়িযোগে অথবা মোটরসাইকেলে ঢাকা থেকে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তারা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে নেবেন। যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগ নজর রাখছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মুনিবুর রহমান বলেন, এবার ঈদে রাজধানী ছাড়তে পারে এক থেকে সোয়া কোটি মানুষ। তাদের যাত্রা ও ফিরে আসা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দরকারি সব ধরনের কাজ করছে পুলিশ। বাসের ট্রিপগুলো ঠিকঠাক রাখতে চলার পথে কোনো প্রতিবন্ধকতা করতে দেওয়া হবে না।

যাত্রীদের কোনোভাবেই রাস্তায় না দাঁড়ানোর আহ্বান জানিয়ে ট্রাফিকের এই অতিরিক্ত কমিশনার বলেন, শহরে প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলো যানজটমুক্ত রাখতে এবার নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে।

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ঈদে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে। যেসব রাস্তায় মেরামত চলছে সেসব জায়গা চিহ্নিত করে অস্থায়ী বিকল্প রাস্তা করা হয়েছে।

এছাড়া ঈদের আগে মার্কেটের আশপাশে গাড়ি চালানো ও পার্কিংয়ের ক্ষেত্রে পুলিশের আলাদা নির্দেশনা মানতে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, টার্মিনালের ভেতর থেকে বাসে যাত্রী ওঠানামার কাজ করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় যাত্রী নামানো যাবে না। গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে ছাদে কোনো যাত্রী নেওয়া যাবে না। দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী ওঠা-নামার কাজ করবে না। এক্ষেত্রে গেটলক পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘অপহৃত ব্যাংক ম্যানেজার সুস্থ আছেন, তার সঙ্গে যোগাযোগ হয়েছে’
Next Article শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?