By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদে কমেছে লোডশেডিং
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদে কমেছে লোডশেডিং
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ঈদে কমেছে লোডশেডিং

Last updated: 2022/07/12 at 11:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

ঈদের ছুটিতে গ্যাস ও বিদ্যুতের চাহিদা কম থাকায় কমেছে লোডশেডিং। তবে আগামী সপ্তাহে সব অফিস-আদালত পুরোদমে চালু হবার পর পরিস্থিতি কী হতে পারে তার নিশ্চয়তা দিতে পারছে না বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কোনও সংস্থাই।
পেট্রোবাংলা জানিয়েছে, চাহিদা কমে যাওয়ায় কিছু গ্যাস ক্ষেত্রের উৎপাদন তারা কমিয়ে দিয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) মোট গ্যাস সরবরাহ করা হয়েছে ২৪৪০ মিলিয়ন ঘনফুট। এরমধ্যে এলএনজি ৫০০ মিলিয়ন ঘনফুট। বাকিটা দেশীয় ক্ষেত্রগুলো থেকেই উৎপাদিত হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আমরা দীর্ঘ মেয়াদি চুক্তির আওতায় ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করি, আর বাকি ২০০ কখনও কখনও তা ২৫০ মিলিয়নও হয়, সেটা আমরা স্পট মার্কেট থেকে আমদানি করতাম। এখন বিশ্ব বাজারের এলএনজির দাম অনেক বেশি বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রেখেছি। এর ফলে কিছুটা গ্যাস ঘাটতি হলেও বিদ্যুতের লোডশেডিংয়ের পুরো দায় গ্যাস ঘাটতি নয়, তেলের কারণেও পিডিবি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। তিনি বলেন, ঈদের সময় শিল্প কল কারখানা বন্ধ থাকায় এখন চাহিদার প্রায় পুরোটাই আমরা দিতে পারছি। তবে আগামী সপ্তাহে সব খুলে যাবার পরের পরিস্থিতি কি হবে তা আগাম বলা কঠিন। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশ এখন নিজ থেকেই জ্বালানি সাশ্রয় করছে। আমাদেরও তাই করতে হবে।
এদিকে পিডিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা তাদের ১২ হাজার ৫০০ মেগাওয়াট। এর প্রায় পুরোটাই এখন পর্যন্ত সরবরাহ করার পরিস্থিতি তাদের আছে।
আরইবির এক কর্মকর্তা জানান, গত সোমবার রাত ৯টায় শহর এলাকায় নয়, প্রত্যন্ত অঞ্চলের কিছু জায়গায় লোডশেডিং হয়েছে- তবে তা সরবরাহ সমস্যার কারণে নয়, অন্য সমস্যা ছিল। তবে মঙ্গলবার সন্ধ্যায় এখন পর্যন্ত আরইবির অধীন এলাকায় লোডশেডিং নেই।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ঈদের কারণে শিল্প কারখানা বন্ধ, এদিকে অনেকেই এই ঈদে গ্রামের বাড়িতে যান। ফলে চাহিদা বেশ কম থাকে। সবমিলিয়ে কোথাও আমাদের লোডশেডিং করতে হচ্ছে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে সাড়ে সাত লাখ টাকার গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
Next Article যশোরে নিজ বাড়ির সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?