By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উখিয়া-টেকনাফ সীমান্তে উত্তেজনা, গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > উখিয়া-টেকনাফ সীমান্তে উত্তেজনা, গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

উখিয়া-টেকনাফ সীমান্তে উত্তেজনা, গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ

Last updated: 2024/02/05 at 1:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বর্ডার গার্ড পুলিশের সঙ্গে (বিজিপি) বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সংঘর্ষ এখনো চলছে। গত দুই দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প দখল নিয়ে তুমুল লড়াই চলে আসছে। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে টিকতে না পেরে বিজিপির ৯৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ দিকে আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্তে গোলাগুলি, মর্টার শেল ও হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ করা হচ্ছে। সীমান্তের বাসিন্দারা জানান, উখিয়ার পালংখালীর ওপারে মিয়ানমারের বিজিপির ঢেঁকিবুনিয়া ক্যাম্প এলাকায় লড়াই শুরু হয়েছে।

বিজিপির সদস্যদের আশ্রয় নেওয়ার তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তর।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন দুই সদস্য হলেন-রি লি থাইন (২২) ও জা নি মং (৩০)।

অপরদিকে নাম প্রকাশ না কার শর্তে একটি সূত্র জানিয়েছে, কক্সবাজার শহরের বেসরকারি একটি হাসপাতালে আহত অবস্থায় বিদ্রোহী আরাকান আর্মির ছয় সদস্যকে ভর্তি করা হয়েছে। তারা রোববার দুপুর সাড়ে ১২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেন।

আহতরা রাখাইন রাজ্যের বুচিডং, টাংগো এবং ম্রাউ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে দুজনের বয়স ২৪, দুজনের ২৩, একজনের ২০ এবং বাকি একজনের ২২ বছর বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান। তিনি জানান, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

রোববার সন্ধ্যার পর থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরের ঢেঁকিবুনিয়া এলাকায় ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণ শুরু হয়। শেষ রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকার পর আজ সোমবার বেলা ১১টা থেকে আবার গোলগুলি শুরু হয়েছে। এ সময় হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করা হচ্ছে বলে জানান পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সীমান্তের বাসিন্দারা রাতদিন আতঙ্কের মধ্যে রয়েছে।

গতকাল রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে তুমুল লড়াই ছিল। তবে আজ সকালে ২-৩টি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গ্র্যামির মঞ্চে ভারতের দাপট, পুরস্কার জিতলেন শঙ্কর মহাদেবন-জাকির হুসেন
Next Article এখন আপনাদের সাহসের উৎস কোথায়, বিএনপিকে প্রশ্ন কাদেরের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?