By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত

Last updated: 2023/01/08 at 1:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়ার ১৫ নাম্বার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রশিদ আহমদ (৩৩)।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ ওই ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি বলে এপিবিএন সুত্রে জানা যায়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ঐ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার রাতে একদল দুষ্কৃতকারী ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি রশিদ আহমদের শেডে (বাড়িতে) ঢুকে রশিদ আহমদকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের অন্যান্য রোহিঙ্গা গুরুতর আহত রশিদ আহমদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদের মৃত্যু হয়। কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে তার সঠিক তথ্য জানাতে পারেননি পুলিশ

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রশিদ আহমদের মরদেহ এমএসএফ হাসপাতালে রয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ‘সুলতান মেলা’ উদ্বোধন
Next Article দুবাই যাচ্ছেন রাজ-পরীসহ একাধিক তারকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 3 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?