By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উত্তাল ইরানে আকাশপথে বড় হামলার ছক আমেরিকার!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > উত্তাল ইরানে আকাশপথে বড় হামলার ছক আমেরিকার!
আন্তর্জাতিক

উত্তাল ইরানে আকাশপথে বড় হামলার ছক আমেরিকার!

Last updated: 2026/01/11 at 3:19 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে দেশটি জুড়ে যে বিক্ষোভ চলছে, তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা।
আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা।
হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্রের করাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয়।
ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ইন্ধনে খামেনির বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোর ভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজাদ শনিবারই জানিয়ে দেন, বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ হিসাবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
ইতিমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সমাজমাধ্যমে লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। আমেরিকা তাদের (বিক্ষোভকারীদের) সাহায্য করার জন্য প্রস্তুত।
ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিতে ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে, তবে কীভাবে কোন পথে অভিযান চলবে, তা নিয়ে প্রাথমিক ভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে।
কোন কোন জায়গাকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক ভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর।
সে ক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হবে। তবে আর এক আধিকারিক জানান, হামলার ধরন সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অস্ত্রশস্ত্রও প্রস্তুত করা হয়নি। শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি, এগুলি সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না।
বিক্ষোভ দমন করতে ইরানে দু’দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনেই প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলির দাবি, শুক্রবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৬৫।
তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, সরকারি বাহিনীর হাতে মৃতের সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ট্রাম্পকে ‘অহংকারী’ বলে আক্রমণ শানিয়েছেন খামেনি।
ইরানি শীর্ষ এ নেতার দাবি, বিশ্বের সব অহংকারী শাসকের মতো ট্রাম্পের পতনও নিশ্চিত। তবে ইরানের বিক্ষোভে এখনও রাশ টানা যায়নি।

জন্মভূমি ডেস্ক January 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দ্বিতীয় দিনের প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি
Next Article জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্ট
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?