By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উত্তাল সমুদ্র, লোকসান জেনেও তীরে ফিরছে শতশত ট্রলার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > উত্তাল সমুদ্র, লোকসান জেনেও তীরে ফিরছে শতশত ট্রলার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

উত্তাল সমুদ্র, লোকসান জেনেও তীরে ফিরছে শতশত ট্রলার

Last updated: 2023/07/26 at 7:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের সন্ধানে সমুদ্রে যান উপকূলের জেলেরা। এরই মধ্যে হঠাৎ উত্তাল হয়েছে বঙ্গোপসাগর। তাই নিরাপদে উপকূলে ফিরছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো। এতে ট্রলার প্রতি দেড় থেকে দুই লাখ টাকার লোকসান গুনতে হবে মালিকদের।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়ার প্রভাবে ঘাটে ফিরতে দেখা যায় শতশত মাছ ধরার ট্রলার। বৃষ্টি আর হালকা বাতাসের সঙ্গে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। তাই জীবন বাঁচাতে মাছ ধরা বন্ধ করে উপকূলে ফিরতে শুরু করে ট্রলারগুলো।

বুধবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত কেবল পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক ট্রলার ফিরে এসেছে। প্রতিটি ট্রলারেই লোকসান হওয়ায় মলিনতা ছিল জেলেদের চোখে-মুখে।

ঘাটে ফেরা ট্রলার এফবি আদিল এর মাঝি কুদ্দুস গাজী ঢাকা পোস্টকে জানান, প্রায় আড়াই লাখ টাকার রসদ সামগ্রী নিয়ে রোববার গভীর রাতে তারা ১৬ জন জেলে ও মাঝি সমুদ্রে যাত্রা করেন। প্রায় ৩৬ ঘণ্টা ট্রলার চালিয়ে যখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন জানতে পারেন সমুদ্রের লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেহেতু অনেক টাকার রসদ ও তেল খরচ করে গিয়েছেন তাই ঝুঁকি নিয়েও সমুদ্রে জাল ফেলেন। তবে জাল ফেলার পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যেই উত্তাল হতে থাকে সমুদ্র। একসময় সমুদ্র এতটাই উত্তাল হয়ে ওঠে যে তাড়াহুড়া করে জাল টেনে ফিরে আসেন তারা। এতে আড়াই লাখ টাকা খরচ হলেও কোনো মাছ নিয়ে ফিরতে পারেননি তারা।

কুয়াকাটা-আলিপুর মৎস্য মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, এখন পর্যন্ত নিরাপদে ফিরছেন প্রায় পাঁচ শতাধিক ট্রলার। ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে গিয়ে তিন দিনের মাথায় ফিরে আসেন মাছধরার ট্রলার গুলো। কোটি টাকার লোকশানের সম্মুখীন ট্রলার মালিকরা। জেলে পেশায় থাকা সবাইকে সুদ মুক্ত ক্ষুদ্রঋণের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী ঢাকা পোস্টকে বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকায় অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌযানকে সাবধানে থেকে চলাচল করতে বলা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি ও বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে একদিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, ভর্তি ২৬৫৩
Next Article চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 41 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 43 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 44 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 7 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 7 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?