By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে : সিটি মেয়র
খুলনা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে : সিটি মেয়র

Last updated: 2023/05/04 at 5:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কেসিসি’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবীণদের ভাতাসহ শিশুদের জন্য পুষ্টি সহায়তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন। সিটি মেয়র বুধবার সকালে নগরীর ১৬নং ওয়ার্ড কার্যালয়ে সোনাডাঙ্গা থানা এলাকার প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় এ শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি পূর্ববর্তী অযোগ্য নেতৃত্বের কারণে মুখ থুবড়ে পড়ে। ২০১৮ সালে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুনরায় প্রকল্পটি সচল করি এবং মহানগরীর স্বল্প আয়ের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সিটি মেয়র সোনাডাঙ্গা থানা এলাকার ৫টি ওয়ার্ডের সর্বমোট ৩শ’ ১৯টি সুবিধাভোগী পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করেন। পরিবার প্রতি পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ৩০টি ডিম, এক লিটার তেল ও এক কেজি মুশরের ডাল এবং খাদ্য সামগ্রী ক্রয়ে পরিবার প্রতি মাসিক ৬৮০ টাকা হারে ৩১টি ওয়ার্ডে সর্বমোট ৬০ লক্ষ ২৬ হাজার ৪৮৮ টাকা ব্যয় হবে। আগামী ৫ মাস এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী। অন্যান্যের মধ্যে প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ২৫নং ওয়ার্ড কার্যালয়ে শিশু খাদ্য ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন। প্যানেল মেয়র আলী আকবর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো লাবিবা
Next Article রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?