By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বাড়লো তেলের দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বাড়লো তেলের দাম
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বাড়লো তেলের দাম

Last updated: 2023/06/05 at 2:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর এশিয়ার বাজারে বেড়ে গেছে তেলের দাম।

আজ সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য ও এর সহযোগী দেশগুলো বিশ্বে অপরিশোধিত তেলের ৪০ শতাংশ জোগান দিয়ে থাকে। ফলে এসব দেশ তেলের উৎপাদন বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে তেলের মূল্যে তার প্রভাব পড়ে।

সোমবার এশিয়ার সকালের বাণিজ্যে অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।

আল জাজিরা এবং ব্লুমবার্গের পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরব একা বর্তমান উৎপাদনের চেয়ে প্রতিদিন অন্তত ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদন করবে। রোববার (৪ জুন) দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। আগামী জুলাই থেকে তেল উৎপাদন কমানোর বিষয়টি কার্যকর হবে।

বিশ্ববাজারে রাশিয়ার কম মূল্যের জ্বালানি তেলের কারণে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস চেষ্টা করেও বিশ্ববাজারে তেলের দামের স্থিতাবস্থা ধরে রাখতে পারছিল না। এর আগে ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উৎপাদন কমানোর জন্য দুই দফা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

অবশেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক শেষে সৌদি আরব এ সিদ্ধান্ত নেয়। তবে সৌদি একাই নয়, জোটগতভাবে মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে। যেখানে সৌদি আরব একা ১০ লাখ ব্যারেল উৎপাদন কমাবে এবং ২০২৪ সালের শেষ নাগাদ সৌদিসহ বাকি সদস্যরা মিলে প্রতিদিন মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমাবে।

তেলের উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমান বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি আমাদের জন্য বিশাল এক প্রাপ্তির দিন; কারণ এ চুক্তির যে গুণগত মান, তা অসাধারণ, নজিরবিহীন।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি তেলের উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত অনেক বেশি স্বচ্ছ এবং ন্যায্য।’

ওপেক প্লাসভুক্ত দেশগুলো বিশ্বের অশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এককভাবে উৎপাদন করে থাকে। এর ফলে সহজ হিসাব বলছে, সৌদি আরবের নীতিগত এ সিদ্ধান্ত তেলের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার ডিভোর্সের বিষয়ে মুখ খুললেন রাজ
Next Article জামায়াতের বিক্ষোভ মিছিল স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 seconds ago
খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 seconds ago
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 8 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?