By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এআই ব্যাকগ্রাউন্ডসহ একাধিক আকর্ষণীয় ফিচার যুক্ত হল মেসেঞ্জারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > এআই ব্যাকগ্রাউন্ডসহ একাধিক আকর্ষণীয় ফিচার যুক্ত হল মেসেঞ্জারে
আন্তর্জাতিক

এআই ব্যাকগ্রাউন্ডসহ একাধিক আকর্ষণীয় ফিচার যুক্ত হল মেসেঞ্জারে

Last updated: 2024/11/21 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ পোস্টে আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো উন্মোচন করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপটি নতুন আপডেট পাওয়ার পর ভিডিও কলের সময় এআই ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। এই ফিচারটির মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে। এ জন্য সাইডবারে ইফেক্টস আইকোন থেকে ‘ব্যাকগ্রাউন্ড’ নির্বাচন করতে হবে। এরপর এআইকে পছন্দমতো প্রম্পট বা নির্দেশনা দিলে মেসেঞ্জার সে অনুসারে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। ফলে ভিডিও কলের সময় নিজের গোপনীয়তা রক্ষা করতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। যেমন: নিজের পেছনে সূর্যমুখী ফুলের মাঠ বা বেলুনের সমারোহ দেখানো যাবে।

মেসেঞ্জারে ভিডিও কলের জন্য কিছু নতুন ফিচার যোগ করেছে মেটা। যার মধ্যে রয়েছে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ সারপ্রেশন এবং ভয়েস আইসোলেশন। এই ফিচারগুলোর মাধ্যমে মেসেঞ্জার থেকে সরাসরি আরও স্পষ্ট এবং উচ্চ মানের কল করা যাবে।

ডিভাইসটি ওয়াই–ফাই কানেকশনের জন্য এইচডি ভিডিও ফিচারটি মেসেঞ্জার কলগুলোর জন্য ডিফল্ট মোড হিসেবে থাকবে। তবে চাইলে মোবাইল ডেটা দিয়েও এই ফিচার ব্যবহার করা যাবে। এ জন্য মেসেঞ্জারের সেটিংস থেকে ‘মোবাইল ডেটা ফর এইচডি ভিডিও’ চালু করতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ সারপ্রেশন এবং ভয়েস আইসোলেশনও মেসেঞ্জারের কল সেটিংস থেকে চালু বা বন্ধ করা যেতে পারে।

এখন চ্যাটের সময় টেক্সটের পাশে মজার ইমোজি না রেখে ভয়েস এবং ভিডিও মেসেজও যুক্ত করা যেতে পারে। কেউ কল না ধরলে স্ক্রিনের নিচের ডান পাশে থাকা ‘রেকর্ড মেসেজ’ বাটনে ট্যাপ করে ভিডিও বা অডিও মেসেজ পাঠাতে পারবেন।

অনেক সময় ফোন দেওয়ার ক্ষেত্রে হাত ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। যেমন: খাওয়ার সময় বা হাত ভেজা থাকলে। এসব ক্ষেত্রে জরুরি ফোন কলের জন্য মেসেঞ্জারের নতুন ‘হ্যান্ডস ফ্রি কলিং’ ফিচার ব্যবহার করা যাবে। তবে ফিচারটি প্রাথমিকভাবে আইফোনে পাওয়া যাবে। আইফোনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিকে বললেই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জারে ফোন কলটি দিয়ে দেবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও
Next Article মোহিনীর জন্যই কি সায়রাকে ছাড়লেন রহমান? মুখ খুললেন আইনজীবী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ভারত-মধ্যপ্রাচ্য-আফ্রিকাকে সঙ্গে নিয়ে ‘হেক্সাগন’ জোট করতে চান নেতানিয়াহু

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?