By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এইচএসসি’র ফলাফল নিতে কলেজে যায়নি পরীক্ষার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > এইচএসসি’র ফলাফল নিতে কলেজে যায়নি পরীক্ষার্থীরা
যশোর

এইচএসসি’র ফলাফল নিতে কলেজে যায়নি পরীক্ষার্থীরা

Last updated: 2023/02/09 at 2:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর : করোনায় ঘরে থাকার অভ্যাস কাটেনি যশোরের শিক্ষার্থীদের। এবারের এইচএসসির ফলাফল নিতে বেশিরভাগ পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। ফলে শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনার্স প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এইচএসসির ফলাফল প্রাপ্তি উদযাপন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোনে তাদের ফলাফল পেয়ে গেছেন। এ কারণে তারা কলেজে আসেনি। বুধবার যশোর শিক্ষাবোর্ডের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে সরকারি মাইকেল মধূসুদন কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, আমাদের কলেজ ভাল ফলাফল করেছে এবারের এইচএসসি পরীক্ষায়। আর তা শতভাগ। আর ভাল খবর এই, ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ জামশেদ আলী সর্দার বলেন, সিটি কলেজ থেকে এবার শতকরা ৯২.৯২ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। এবার ৭০৩ জন পরীক্ষার্থী ছিল এর মধ্যে পাশ করেছে ৬৬৫ জন। ফলাফল আশানুরুপ হয়েছে। ডিজিটাল যুগের কারণে মোবাইলে সকলে ফলাফল পেয়ে যাচ্ছে। এ জন্য শিক্ষার্থীরা ফলাফল নিতে কলেজে আসতে আগ্রহী হচ্ছেন না। এটা দোষের কিছু নয়। তবে ফলাফল নিয়ে কলেজে আনুষ্ঠানকিতা করা যাচ্ছে না। ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন বলেন, তার কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৯ ভাগের বেশি। ফলে এটিকে খারাপ বলার কোন উপায় নেই। তিনি আরও বলেন, এবার ৫৩১ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে পাস করেছে ৪৭৩ জন। এর মধ্যে জিপিএ ৫ অর্জন করেছে ৫০ জন। তবে ফলাফল নিতে মাত্র ৮/১০ জন শিক্ষার্থী এদিন কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিল। কলেজগুলোতে শিক্ষার্থী কম আসায় পত্রিকা বা টেলিভিশনগুলোর সাংবাদিকরা ছবি বা ভিডিও করতে পারেননি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের পরীক্ষার ফলাফল পেয়ে যায়। অন্যদিকে বিশ্বিবিদ্যালয়ে পড়ার জন্য জেলার বাইরে কোচিং করার জন্য তারা অবস্থান করছে। এজন্য এখন আর কলেজে শিক্ষার্থীদের পাওয়া যায় না। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের প্রস্তুতি
Next Article মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 37 minutes ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
যশোর

মন্ত্রিসভায় ডাক পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?