By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এক সপ্তাহের টানা বৃষ্টিতে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > এক সপ্তাহের টানা বৃষ্টিতে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

এক সপ্তাহের টানা বৃষ্টিতে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত

Last updated: 2023/08/08 at 10:58 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

২৪ ঘন্টায় বাগেরহাটে ১৬৫ মি. মি. বৃষ্টিপাত

বাগেরহাট অফিস : এক সপ্তাহের টানা বৃষ্টিতে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে শহর থেকে গ্রাম পর্যন্ত, এক কথায় পুরো জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গেল ২৪ ঘন্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহওয়া অফিস। যা রবিবারের থেকে ৮৯ মিলিমিটার বেশি। অবিরাম বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাটা খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। জলাবদ্ধতার শিকার হয়েছেন ৭ হাজার ৫১০টি পরিবার। ১ হাজার ৫৮০টি মাছের ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

সরেজমিনে বাগেরহাট পৌর এলাকা ঘুরে দেখা যায়, শহরের মিঠাপুকুরপাড়, খানজাহান আলী সড়ক, শালতলার মোড়, সাধণার মোড়, রাহাতের মোড়, মাছবাজার, কাঁচাবাজার, চালপট্টী, পুরাতন বাজার মোড়, বাসাবাটি, সাহাপাড়া, খানজাহান পল্লী-গোবরদিয়া, খারদ্বার, ভূমি অফিস মোড়সহ বাগেরহাট পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শুধু বাগেরহাট পৌরসভা নয়, টানা বৃষ্টিতে মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক, বাজার এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগান্তি পড়েছেন ওই এলাকার মানুষ।

এদিকে বৃষ্টি ও জোয়ারের পানিতে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়ার বেশকিছু এলাকায় মৎস্যঘের ডুবে মাছ বের হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মৎস্য চাষীরা নেট ও পাটা দিয়ে মাছ রক্ষার চেষ্টা করছেন। বৃষ্টি দু-একদিন স্থায়ী হলে এসব এলাকার বেশিরভাগ ঘের ডুবে যাবে বলে দাবি মাছ চাষীদের।

শহরের রিকশা চালক রবিউল ইসলাম বলেন, সাতদিন ধরে লাগাতার বৃষ্টিতে খুবই অসহায় হয়ে পড়েছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার পরেও,বাধ্য হয়ে রিকশা নিয়ে বেরিয়েছি। লোকজন নেই, তারপরও দুই চারজন যা পাচ্ছি এই দিয়েই আজকের বাজার করতে হবে।

বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়া ও জলাবদ্ধতার কারণ হিসেবে বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন বলেন, ড্রেনগুলো বন্ধ থাকার কারণে সহজেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনগুলোতে অবৈধভাবে দোকান পাট দিয়ে বসেছে। সরকারের উচিত ড্রেনগুলোকে দখলমুক্ত করা। পৌরসভার পক্ষ থেকে ড্রেনগুলো পরিস্কার করলে, জলাবদ্ধতা কম হবে বলে মনে করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, পূর্নিমার জোয়ারের প্রভাব কেটে যাওয়ায় নদ-নদীর পানি কিছুটা কমেছে। কোন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে বৃষ্টির পানি সাধারণ মানুষকে খুব ভোগাচ্ছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ভারি বৃষ্টিতে জেলার ৭ হাজার ৫১০টি পরিবার জলবদ্ধতার শিকার হয়েছেন। ১ হাজার ৫৮০টি মাছের ঘের প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় মানুষদের খোজ খবর নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর শোকঁ : বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত কবি মোহাম্মদ রফিক
Next Article বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 2 hours ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?