By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘একটা সময় পর্যন্ত’ বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘একটা সময় পর্যন্ত’ বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘একটা সময় পর্যন্ত’ বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

Last updated: 2023/03/30 at 11:50 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপিকে পাঠানো অনানুষ্ঠানিক চিঠির জবাবের জন্য নির্বাচন কমিশন একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে বলে জানিয়েছেন ইসি মো. আলমগীর। তিনি বলেন, সিইসি বলেছেন, ‘লিখিত দিয়েছি।’ এখন লিখিত উত্তরের আশা করছি। আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করবো। এরপর আমরা কমিশন বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি আসবে না বলে জানিয়েছে, এই প্রেক্ষাপটে আপনারা কী করবেন সাংবাদিকরা তা জানতে চান। বিএনপি আসছে না, অন্য কোনও দলকে চিঠি দেবেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এ নিয়ে আগামীকাল আলোচনা করবো। সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যখন যাকে প্রয়োজন মনে করবো আমরা আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে পারি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, শান্তিপূর্ণ নির্বাচন হোক। কমিশনের কাজ নিবন্ধিত সব দলকে নিয়ে নির্বাচন করা। এজন্য সংবিধান, আইনে যা আছে তাতে যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তার সব করবে। আমরা আশাবাদী মানুষ। নির্বাচনের অনেক সময় আছে। এর মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে।

ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না- বিএনপির এমন দাবির জবাবে আলমগীর বলেন, একটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। সেটা তো তারা করতেই পারে। আমরা তো আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আইনগতভাবে যা করা সম্ভব তার কোনোটার চেষ্টায় ত্রুটি করছি না।

বিএনপি না এলে অংশগ্রহণমূলক হবে না বলে মনে করছেন কিনা এ প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, আমাদের ৪০টি নিবন্ধিত দল আছে ও চলতি বছর যারা নিবন্ধন পাবে, সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করলে সেটাকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলবো। তবে বাস্তবতা হচ্ছে যে দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সবগুলো দল অংশগ্রহণ করেনি। কাজেই সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়নি বলা যাবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় : ওবায়দুল কাদের
Next Article
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 12 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?