By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একদিনে দুই ভোট: সময় সংকট মেটাতে কেন্দ্র বাড়ানোর চিন্তা ইসির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > একদিনে দুই ভোট: সময় সংকট মেটাতে কেন্দ্র বাড়ানোর চিন্তা ইসির
জাতীয়

একদিনে দুই ভোট: সময় সংকট মেটাতে কেন্দ্র বাড়ানোর চিন্তা ইসির

Last updated: 2025/11/29 at 4:02 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের কারণে ভোটকেন্দ্রে সময় সংকট দেখা দিতে পারে। ভোটারদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্র ও বুথর সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের কারণে সময় সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সে বিষয়টি যাচাই করতেই রাজধানীতে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। সেখানে পরিদর্শনে গিয়ে সিইসি জানান, ভোট ও গণভোট একইসঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাসির উদ্দীন বলেন, ‘আমরা অনুমানের ভিত্তিতে এগোতে চাই না। বাস্তব অভিজ্ঞতা দেখে সিদ্ধান্ত নেব। যদি মনে হয় বুথ বা পোলিং স্টেশন বাড়ানো প্রয়োজন, আমরা তা করব। খরচ নয়, ভোটারের সুবিধাই আগে।’
মক ভোটিংয়ে অনেক ভোটার দেড় ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন। এটি সময় সংকটের ইঙ্গিত দেয় কি না-এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এটাই তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন, গণভোটের ব্যালটের কারণে প্রয়োজনীয় অতিরিক্ত সময় কত, সব হিসাব আজকের অভিজ্ঞতা থেকেই বের হবে।’
নাসির উদ্দীন আরও বলেন, ‘যদি রিয়েল-টাইম মূল্যায়নে দেখা যায় বুথ বাড়ালে গণভোটসহ পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সম্ভব-তাহলে বাড়ানো হবে।’
সিইসি আরও জানান, গত ১৫ বছরে বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। অনেকে কখনো ভোট প্রক্রিয়া দেখেনি। মক ভোটিং নতুন ভোটারদের জন্য বাস্তব অনুশীলনও বটে।
মক ভোটিংয়ে অনেক ভোটার গণভোটের হ্যাঁ-না বুঝতে পারছিলেন না। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘এটা স্বাভাবিক। এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। মাত্র গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে, এরপরই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ আমরা সবাই মিলে ব্যাপক প্রচারণা চালাব।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত উল্লেখ করে সিইসি বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনোই শতভাগ নিখুঁত ছিল না। বিচ্ছিন্ন ঘটনা সব সময়ই থাকে। তবে আগের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত। সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

জন্মভূমি ডেস্ক November 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা
Next Article সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?