By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একাত্তরের পরাজিত শত্রুরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়: শেখ হেলাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > একাত্তরের পরাজিত শত্রুরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়: শেখ হেলাল
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

একাত্তরের পরাজিত শত্রুরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়: শেখ হেলাল

Last updated: 2023/10/20 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজিত শত্রুরা এক হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের এই চক্রান্ত দেশের জনগণ মেনে নেবে না। আবার যদি অগ্নি সন্ত্রাস করা হয়, বিএনপি-জামায়াতের সেই হাত গুড়িয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় আগমন এবং সার্কিট হাউজ মাঠের জনসভা সফল করতে বিভাগের ১০ জেলার শীর্ষ নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল বলেন, আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভার পর বিএনপি-জামায়াতের অপরাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই দিন খুলনার রূপসা থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত মানুষের ঢল নামবে। এই ঢলে ভেসে যাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র। তিনি বলেন, ৯ নভেম্বরের জনসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ৭ মার্চের জনসভার পর দেশে এটাই হবে দ্বিতীয় বৃহত্তম জনসভা। তাই এ জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশনা দেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা আওয়ামী লীগ শেখ হারুনুর রশীদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আমিরুল আলম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শিদী,  খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল আলম মুক্তিসহ মহানগর ও জেলা আওয়ামী লীগসহ এগার জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৬ বছর শিকলবন্দী তালার হোসেন আলী!
Next Article গাজায় ইসরাইলি স্থল অভিযান দীর্ঘায়িত হতে পারে এক যুগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?