By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ
বাগেরহাট

এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ

Last updated: 2025/10/05 at 5:38 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” অর্জন করেছেন তরুণ মেধাবী সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়া আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। প্রধান আলোচক ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, জ্যাম্বস কাজলসহ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

দেশের বিভিন্ন খাতের মোট ৩০ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণ সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ।

প্রিন্স মন্ডল অলিফ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম রূপসী বাংলা টেলিভিশন, দৈনিক সকালের সময়, দৈনিক জন্মভূমি, ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি, দৈনিক বাংলার প্রতিচ্ছবি ও বিডি প্রেস ২৪-এ দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন,

“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড শুধু একটি সম্মান নয়, এটি আমার সাংবাদিকতার পথে এগিয়ে চলার নতুন অনুপ্রেরণা। সত্যকে তুলে ধরা, ন্যায় প্রতিষ্ঠা করা আর সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করবে, আরও সাহসী করে তুলবে।”

তিনি আরও বলেন,

“আমি সব সময় নিজেকে শুধু সাংবাদিক নয়, সমাজকর্মী হিসেবেও পরিচয় দিতে চাই। আমার সামাজিক সংগঠন ‘সূর্য ফাউন্ডেশন’ অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে কাজ করে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের মতো নিবেদিতপ্রাণ সাংবাদিকরা সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

জন্মভূমি ডেস্ক October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দৌলতপুরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
Next Article আজ বিশ্ব শিক্ষক দিবস
আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?