By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে গাড়িতে তুলে অন্তত ২০ লাখ টাকা লুট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে গাড়িতে তুলে অন্তত ২০ লাখ টাকা লুট
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে গাড়িতে তুলে অন্তত ২০ লাখ টাকা লুট

Last updated: 2024/12/13 at 3:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুইজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। টাকা লুটে নেওয়ার পর নামিয়ে দেওয়া হয়েছে আরেক উপজেলার একটি মহাসড়কে। উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে টাকা ছিনিয়ে নিয়ে জেলার তাড়াশ এলাকার মহাসড়কে অপহৃত দুজনকে নামিয়ে দেয় তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ২০ লাখের ওপরে হলেও সঠিক সংখ্যাটি বলতে পারেননি তিনি। অপহৃত হয়ে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা হলেন—উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুইজনই ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ ও মামুন একটি মোটরসাইকেলযোগে টাকা নিয়ে উল্লাপাড়া থেকে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন। তারা মহাসড়ক এলাকায় পৌঁছালে অপহরণকারীরা একটি মাইক্রোবাসে এসে মোটরসাইকেলটি আটকে দেয়। এ সময় তাদের দুজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, তারা আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ দেননি, তারপরও আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমরা ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাবও বিষয়টি নিয়ে কাজ করছেন। এ ছাড়া তারা ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো আমাদের জানাননি। তারা বলেছেন টাকার পরিমাণ ২০ লাখের ওপরে।
মৌখিকভাবে পাওয়া অভিযোগের বরাত দিয়ে ওসি ঘটনার বিবরণে বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া দুজনেই এজেন্ট ব্যাংকিং পরিচালনা করা ব্যক্তির কর্মচারী। তারা সন্ধ্যার দিকে টাকা নিয়ে উল্লাপাড়া পৌর এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে তাদের দুজনকে আটকিয়ে টাকাসহ মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা লুটে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তাদের তাড়াশ এলাকার একটি মহাসড়কে ফেলে যায় অপহরণকারীরা। আমরা টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। সার্কেল স্যারসহ আমরা বিষয়টি নিয়ে ভোর ৫টা পর্যন্ত কাজ করেছি।
এ ব্যাপারে কথা বলার জন্য সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিজিবির নাম পরিবর্তন করে ‌‘বিডিআর’ করার দাবি
Next Article মেহেরপুরে ফেনসিডিলসহ স্কুলশিক্ষক আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?