By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

Last updated: 2026/02/28 at 2:59 PM
Online Desk 2 hours ago
Share
SHARE

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে ধারণ করে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই দলটি রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সক্রিয় অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে দলটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। শনিবার এক বছরে পদার্পণ করছে আলোচিত এই দল।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কর্মসূচি তুলে ধরে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি উপলক্ষ্যে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষকে নিয়ে আয়োজনটি সম্পন্ন করা হবে।

ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে। গত এক বছরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন–সংগ্রাম ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরতে ‘স্ট্রিট ওয়াল’ নামে একটি ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে ফটো বুথের ব্যবস্থাও। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এসব আয়োজন অনুষ্ঠিত হবে। এনসিপি জানিয়েছে, বিভাগীয় কর্মসূচিগুলোতেও দলের নেতা–কর্মীদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের গুণীজনরা অংশ নেবেন।

Online Desk February 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা
Next Article সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 12 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 14 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 15 minutes ago
জাতীয়

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

By Staff Reporter 18 minutes ago
জাতীয়

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : ইশরাক

By Staff Reporter 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?