By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি সেটলার-বাড়ি বানাচ্ছে ইসরায়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > এবার পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি সেটলার-বাড়ি বানাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক

এবার পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি সেটলার-বাড়ি বানাচ্ছে ইসরায়েল

Last updated: 2026/01/08 at 2:45 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৩ হাজার ৪০১টি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এই নির্মাণকাজের জন্য ইতোমধ্যে টেন্ডারও আহ্বান করেছে ইসরায়েলের সরকার।
ফিলিস্তিনের সরকারি সংস্থা ওয়াল অ্যান্ড সেটলমেন্ট কমিশনের পক্ষ থেকে গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পূর্ব জেরুজালে ই-ওয়ান এলাকায় নতুন বাড়িগুলো নির্মাণ করা হবে। এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েরের মূল ভূখণ্ড থেকে পশ্চিম তীরের ইসরায়েলি শহর মারে আদুমিমে যাতায়াতের ক্ষেত্রে করিডোর হিসেবে কাজ করে ই-ওয়ান এলাকা।
ফলে ই-ওয়ান এলাকায় বসতিস্থাপনকারীদের জন্য বাড়ি নির্মাণ করা হলে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব আরও পাকাপোক্ত হবে।
ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষ এই টেন্ডার আহ্বান করেছে। ওয়াল অ্যান্ড সেটলমেন্ট কমিশনের প্রধান মুআয়াদ শাবান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজিন্সিকে বলেন, আন্তর্জাতিক চাপের কারণে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রম প্রায় ৩ দশক বন্ধ ছিল; কিন্তু গাজা যুদ্ধ সব ওলট-পালট করে দিয়েছে। ই-ওয়ান এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের বাড়ি নির্মাণ সংক্রান্ত এই প্রকল্পটি ইসরায়েলের মন্ত্রিসভায় পাস হয়েছিল ২০২৫ সালের আগস্ট মাসে।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জাতিসংঘ ঘোষণা দিয়েছিল যে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নমের দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আরও বলা হয়েছিল, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে গঠিত হবে ফিলিস্তিন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
ঐতিহাসিক শহর জেরুজালেম ২ অংশে বিভক্ত। এর পূর্বভাগটি পড়ে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অংশে এবং পশ্চিম ভাগ পায় ইসরায়েল। এই অংশটি শুধু জেরুজালেম নামে পরিচিতি পায়।
১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। তারপর থেকে এখনও এই শহর ইসরায়েলের দখলেই আছে।
মুআয়াদ শাবান বলেন, “পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে তারা শহরটিকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম জেরুজালেমের সঙ্গে যুক্ত করতে চায়। তাদের সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই আবাসিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে।”
প্রসঙ্গত, গত তিন দশকেরও বেশি সময় ধরে একটু একটু করে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড দখল করছে ইসরায়েল এবং গাজা উপত্যাকয় হামাস-ইসরায়েল যুদ্ধ এই দখলদারি কার্যক্রমে উল্লম্ফন ঘটিয়েছে। ওয়াল অ্যান্ড সেটলমেন্ট কমিশনের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য ১০ হাজার ৯৮টি বাড়ি নির্মাণের টেন্ডার পাস করেছে ইসরায়েল।

জন্মভূমি ডেস্ক January 8, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় সরিষার হলুদ ফুলে ফুলে কৃষকের নতুন স্বপ্ন
Next Article সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুমসহ আটক ২ :অস্ত্র ও গুলি উদ্ধার
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?