By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এবার প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা
জাতীয়

এবার প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা

Last updated: 2025/12/02 at 3:58 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ দাবি আদায়ে আন্দোলনের আরও কঠোর পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ ডিসেম্বরের মধ্যে চলমান তিন দফা দাবি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট উদ্যোগ না এলে ৪ ডিসেম্বর থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু হবে। এতে স্কুল পরিচালনা কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান জানিয়েছেন, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন যোগাযোগ চললেও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়েই কঠোর কর্মসূচি দিচ্ছেন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষার সময়েও শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর আগে, সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সহকারী শিক্ষকদের একাংশ তিন দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি—ঘোষিত সময়ের মধ্যেই বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বার্ষিক পরীক্ষার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
সংগঠন ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি ৩ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ না নিলে ৪ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি কার্যকর করা হবে। এ কর্মসূচি সফল করতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের একযোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও পরিস্থিতি শান্ত নয়। চার দফা দাবিতে মাধ্যমিকের শিক্ষকরা ১ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। ফলে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষার দিন কেন্দ্র ঘুরে এসে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ফিরে যেতে বাধ্য হয়েছেন।
কিছু বিচ্ছিন্ন কেন্দ্রে কর্মচারীদের সহায়তায় সীমিত আকারে পরীক্ষা নেওয়া হলেও অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা সম্পূর্ণভাবে স্থগিত রয়েছে। চলমান অচলাবস্থা শিক্ষার্থীদের প্রস্তুতি, পরীক্ষার সময়সূচি এবং অভিভাবকদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে।
চলমান দুই স্তরের শিক্ষকদের সমান্তরাল আন্দোলনে দেশের স্কুলপর্যায়ের শিক্ষা ব্যবস্থায় চাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জন্মভূমি ডেস্ক December 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে চরম বিশৃঙ্খলা’র মধ্যে ১৩ হাজার শিশু শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ
Next Article আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত
আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 11 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 11 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?