By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এবার বন্দর নগরী দখল করল মিয়ানমারের বিদ্রোহীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > এবার বন্দর নগরী দখল করল মিয়ানমারের বিদ্রোহীরা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

এবার বন্দর নগরী দখল করল মিয়ানমারের বিদ্রোহীরা

Last updated: 2024/01/25 at 2:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকারের সৈন্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় লড়াই চালিয়ে যাওয়ার পর দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী দখল করে নিয়েছে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি। খবর এএফপির।

গত নভেম্বর মাসে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ২০ হাজার লোক অধ্যুষিত পাউকটাও নামের ওই শহরটির বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। গতকাল বুধবার আরাকান আর্মি জানায় যে, তারা বন্দর নগরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর ২০২১ সালে ক্ষমতায় আসা জান্তা সরকার প্রতিদিনই পাউকটাও শহরে কামানের গোলাবর্ষণ করে আসছিল। এছাড়া চলছিল হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ আর নৌবাহিনীর জাহাজ থেকেও হামলা।

গুগল আর্থের প্রকাশ করা নতুন ছবিতে দেখা যায় বন্দরের কাছে বেশকিছু ভাঙাচোরা ও ধ্বংসপ্রাপ্ত ভবন। পুলিশ স্টেশনের বেশ কয়েকটি ভবনও ধ্বংস হয়ে গেছে। এক কথায় পুরো শহরটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জোড়াতালি দিয়ে চলা যোগাযোগ ব্যবস্থার কারণে এএফপি আরাকান আর্মির দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি। তবে বিদ্রোহী সংগঠনটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এ সপ্তাহে যোদ্ধারা শহরটিতে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছিল। অবশ্য গত মঙ্গলবার জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পাউকটাও শহরে ‘তীব্র’ যুদ্ধ চলছে।

গত নভেম্বরে প্রচণ্ড সংঘর্ষের কারণে শহরটি থেকে ১৮ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যের মারাউক-ইউ, মিনবাইয়া, কিয়াকটাও এবং রাথেডং শহরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। আরাকান আর্মি বেশ কয়েক বছর যাবৎ রাখাইন জনগোষ্ঠীর জন্য অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম করে আসছে।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর বেশ কিছু জাতিগত সংখ্যালঘু সশস্ত্র সংগঠন মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এদের মধ্যে কেউ কেউ স্বায়ত্তশাসনের দাবিতে চালাচ্ছে তাদের তৎপরতা। গত অক্টোবরে চীনের সঙ্গে লাগোয়া সীমান্তে তীব্র লড়াই ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের হামলার মুখে সেনাবাহিনী বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারায় এ সময়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে : রিজভী
Next Article হিজবুল্লাহর ভয়ে পালিয়েছে ৫০ হাজার ইসরায়েলি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর হরমুজ পার হয়েছে ২০ জাহাজ

By Nayon Islam 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?