By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

Last updated: 2025/12/03 at 3:33 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতালের সামনে সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা আরও কঠোর দেখা গেছে।
দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের সামনে মোট দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একটি প্লাটুন সরাসরি হাসপাতাল গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন পুরো এলাকা ঘিরে টহল দিচ্ছে। তিনি বলেন, হাসপাতাল এলাকায় সার্বিক শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন।
এদিকে হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তার এই ব্যবস্থা নতুন হলেও নেতা–কর্মীদের ভিড় নতুন নয়। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে আসছেন খালেদা জিয়ার খোঁজ নিতে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁদের অনেকেই ভিড় না করে থাকতে পারছেন না। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে অনেকে জানান, কয়েকদিন ধরে তাঁরা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তার সুস্থতার খবর পেতে হাসপাতালে আসেন।
এর আগে সোমবার রাতে পুলিশ প্রথমে নিরাপত্তা জোরদার করে। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হয়, যাতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায়। আজ সকালেও ব্যারিকেডের সামনে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে স্লোগান না দিলেও উদ্বেগ–উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন।
এদিকে গত মঙ্গলবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করার পর তার নিরাপত্তা দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে। ফলে হাসপাতাল এলাকা, আশপাশের রাস্তা এবং প্রবেশপথে বাড়ে সতর্কতা।
হাসপাতাল কর্তৃপক্ষও রোগী, স্বজন ও সাংবাদিকদের চলাচলে অতিরিক্ত নিয়ম–নীতি অনুসরণ করছে। যেকোনো অবস্থায় যাতে পরিস্থিতি অবনিয়ন্ত্রিত না হয়, সে বিষয়ে প্রশাসনও সতর্ক রয়েছে। সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে এখন এক ধরনের বিশেষ নিরাপত্তা বলয় গড়ে উঠেছে।

জন্মভূমি ডেস্ক December 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন পুতিন
Next Article হাসিনার কারণেই খালেদা জিয়ার মুমূর্ষু দশা: রিজভী
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?