By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কত বড় ফ্যাসিস্টবিরোধী সেটার পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব করতে আসিনি: ফারুকী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কত বড় ফ্যাসিস্টবিরোধী সেটার পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব করতে আসিনি: ফারুকী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কত বড় ফ্যাসিস্টবিরোধী সেটার পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব করতে আসিনি: ফারুকী

Last updated: 2024/11/11 at 5:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমাকে কাজ দিয়ে বিবেচনা করবেন। আমি কত বড় ফ্যাসিস্টবিরোধী—এটার পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব করতে আসিনি।’

উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোস্তফা সরয়ার ফারুকী। সেই সঙ্গে ফ্যাসিস্টের পক্ষে তাঁর অবস্থান নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

৫ আগস্টের সঙ্গে আপনার চেতনা ছিল না জানিয়ে সমন্বয়কেরা তাঁর সমালোচনা করছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার অবস্থান কী, আমি কী করি, আমি কী করেছি, আমার গত ১৫ বছরের ফেসবুক ঘাঁটলে দেখা যাবে। শুধু দু-চারটি পোস্ট ঘাটবেন না, সব ঘাঁটেন। আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যাবে আমার অবস্থান কী।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা। এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লইয়া আমরা কী করিব—২০১৪ সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে, পড়ে দেখেন। এ ছাড়া কিন্তু এবং যদির খোঁজে নামে একটা লেখা লিখেছিলাম ২০১৫ তে।’

ফারুকী বলেন, ‘ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না, সেটার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি কাজটি করতে পারব কি না, সেটা গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিশ্বাস করেছে, আমি কাজটি করতে পারব। তখন আমি চিন্তা করলাম, আমি পারব কি না। আমি যখন ভাবলাম হ্যাঁ, হয়তো পারব, তখনই এসেছি।’

সংস্কৃতি মন্ত্রণালয়ে কী কী করা যায়, সবার সঙ্গে বসে তা ঠিক করা হবে বলে জানান উপদেষ্টা। পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার সামনে তা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

ফারুকী বলেন, ‘সেটা অনুমোদন পাওয়ার পর আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারাও জানবেন। আমরা রোডম্যাপ দিয়েছি, আমরা কী কী করতে চাই। আমরা চলে যাওয়ার দিন আপনারা বিচার করতে পারবেন, আমরা কয়টায় সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলোতে ব্যর্থ হয়েছি, সেগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কৃষকের ২৮ টাকার আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়
Next Article কোনও ব্যাংক বন্ধ হবে না: গভর্নর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 37 minutes ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?