By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কপোতাক্ষ নীলিমা ইকোপার্ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কপোতাক্ষ নীলিমা ইকোপার্ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কপোতাক্ষ নীলিমা ইকোপার্ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

Last updated: 2024/12/06 at 3:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : কপোতাক্ষ নদের তীরে নির্মিত তালা উপজেলার পাটকেলঘাটা নীলিমা ইকোপার্ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভেঙে দেওয়া হচ্ছে ইকোপার্ক সংলগ্ন কাঁচাবাজারের ভ্রাম্যমাণ বেশ কয়েকটি দোকান। এতে দুর্ভোগের মুখে পড়েছে সংশ্লিষ্ট দোকানদাররা। সূত্র জানায়, ২০১৭ সালে কপোতাক্ষ নদ পুনঃখনন করার পর তৎকালীন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন এবং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে কপোতাক্ষ নদের পাটকেলঘাটা বাজারের খেয়াঘাট অংশ ভরাট করে নীলিমা ইকোপার্ক সংলগ্ন কাঁচাবাজার গড়ে তোলা হয়। সপ্তাহে দু’দিন শনি ও বুধবারে এখানে বিশাল হাট বসে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দূরদূরান্ত থেকে মানুষ এ হাটে কেনা-বেচা করতে আসে। ফলে এই হাট সংলগ্ন নদের পাশে ওয়াপদার উপর বেশ কয়েকটি দোকান গড়ে তোলে এলাকায় গরীব অসহায় মানুষ। কিন্তু এই ভ্রাম্যমাণ দোকানগুলোর কোনো বৈধ কাগজ না থাকায় প্রতিবছর উপজেলা ভূমি অফিস থেকে ভেঙে দেওয়া হয়। সবশেষ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন থানা পুলিশ নিয়ে কাঁচাবাজার বিএনপি অফিস, শেখ গোলাপ, রফিকুল ইসলাম, সাহাজুল, আজিজুল, চিন্তামনি ও মোজামের চায়ের দোকান ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া ইব্রাহিম মোড়ল ও শামসুদ্দিনের পিয়াজু ভাজার দোকান, কাবিলের রুটির দোকান, শাহাজান, হোসেন, রেজাউল, ইদ্রিস, বাবলু, লক্ষন ঘোষ, অনিল, এরফান, গফফার ও বাবুর তরিতরকারির দোকান ভেঙে ফেলা হয়। আখের রস বিক্রেতা নজরুলের দোকান ও সালেহার ফুসকার দোকাটিও ভাঙ্গা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী দোকানদাররা। তারা বলেন, আমাদের অন্য কোনো জায়গায় পুর্নবাসন না করে এভাবে দোকানগুলো ভেঙ্গে পথে বসানো হলো। আমরা এখন পরিবারের ভরনপোষণ কিভাবে মিটাবো। তাড়াছা এ জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে বাজারের লোকজন ময়লা আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করবে। চায়ের দোকানদার গোলাপ জানিয়েছেন, সারাদিন চা বিক্রি করে ঢাকা বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছে তার পুত্র সন্তানকে। অন্যদিকে তার এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী। এই চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় সে এখন মানবেতর জীবন যাপন করতে হবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো সরিয়ে নেয়ার জন্য দোকানদারদের বার বার বলা হলেও তারা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়েছে। তবে তাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
Next Article ফকিরহাটে পাওনা টাকা ফেরতের দাবীতে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?