By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কবর খুঁড়েই শান্তি মেলে গোরখোদক সোবহান গাজীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কবর খুঁড়েই শান্তি মেলে গোরখোদক সোবহান গাজীর
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কবর খুঁড়েই শান্তি মেলে গোরখোদক সোবহান গাজীর

Last updated: 2023/06/11 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলার খেশরা ইউনিয়নের উত্তর শাহাজাতপুর গ্রামের মৃত আক্কাজ গাজীর ছেলে সোবহান গাজী (৫৬)। পেশায় কাঠুরিয়া হলেও এলাকায় তিনি একজন গোরখোদক নামে পরিচিত। এলাকায় মৃত মানুষের কবর খুঁড়ে থাকেন। একজন মানুষের বিদায়কালীন শেষ সম্বল হলো তার সাড়ে তিন হাত জায়গা। যে অন্ধকার মাটির ঘরে অন্ততকাল অবস্থান করতে হবে মৃত মানুষটির। আর এই মৃত ব্যক্তির শেষ আশ্রয় নির্মাণ করেই শান্তি পান তিনি।
খেশরার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, এসএম লিয়াকত হোসেন, সাবেক অধ্যক্ষ শামছুর রহমানসহ কয়েকজন জানান, সোবহান গাজী নব্বইয়ের দশকে শুরু করেন এই কবর খুঁড়ার কাজ। দেখতে দেখতে এ কাজেই পার করে দিয়েছেন প্রায় ৩০ বছর। পিতা-মাতা,শ্বশুর-শ্বাশুড়িসহ প্রতিবেশিদের কবর খুঁড়েছেন নিজ হাতেই। এ পর্যন্ত তার নিজ হাতে কবর খুঁড়ার সংখ্যা শতাধিকের বেশি। একটি সময় ছিল যখন একজন মানুষ মারা গেলে তার দাফন কাফনের জন্য নির্দিষ্ট মানুষ পাওয়া যেত না। বিভিন্ন মানুষকে অনুরোধ করে আনতে হতো দাফন-কাফন করানোর জন্য। তাই এসব কাজে তেমন কেউ আগ্রহী না থাকায় তিনি এ উদ্যোগ নেন এবং আজ অব্যবধি নানা সমস্যার মধ্যে দিয়েও চালিয়ে যাচ্ছেন এই মহৎ কাজটি। এই কাজের জন্য এলাকায় একনামে সোবহান গাজী একজন গোরখোদক নামে বেশ সুপরিচিত।
দুই সন্তানের জনক সোবহান গাজী বলেন, ‘যার জীবন আছে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে না এমন ধারণা পোষণ করা বোকামির কাজ। আমি এখান থেকে আরো ত্রিশ বছর আগে এই কবর খুঁড়ার কাজ শুরু করি। একটা কবর খুঁড়তে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলোর সব আমার রয়েছে। আমি কাঠ কেটেই মুলত সংসার চালাই। তাই কোন অঞ্চলে কাজ করতে যাওয়ার আগে মহাজনকে বলি রাখি- যদি আমার প্রতিবেশি কেউ মারা যায় খবর পাওয়া মাত্রই আমি কাজ ছেড়ে চলে আসি তার কবর খুঁড়ার জন্য।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন এ কাজ করতে গিয়ে অনেক বিপদ-আপদের সম্মুখীন হয়েছি। কত কবর খুঁড়তে গিয়ে হাড়, মাথার খুলিও পেয়েছি। এমনও হয়েছে বৃষ্টিকালে কবর খুঁড়তে গিয়ে পানিতে ভরে উঠেছে কবর। আর সেই পানি সরানোর জন্য একটা পাত্র দিবে এমন মানুষও অনেক সময় খুঁজে পাওয়া যায়নি। অনেক কবর খুঁড়তে গিয়ে পাশের কবর থেকে আসা পুঁজ, পানিতে আমার গোড়ালি ভিজে গিয়েছে। পরে আমি ২/৩ মাস ঠিকমতো খেতে ও ঘুমাতে পারি নি। তবুও আমি একদিন মারা যাবো। পৃথিবীর এই মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে এই চিন্তা করে আমি এ কাজ ছাড়িনি। আজও করে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।’ তিনি জীবনের শেষদিন পর্যন্ত মানুষের কবর খুঁড়ে যেতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
Next Article মোরেলগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?