By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কমবে জিডিপি প্রবৃদ্ধি ও বাড়তে পারে মূল্যস্ফীতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > কমবে জিডিপি প্রবৃদ্ধি ও বাড়তে পারে মূল্যস্ফীতি
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

কমবে জিডিপি প্রবৃদ্ধি ও বাড়তে পারে মূল্যস্ফীতি

Last updated: 2024/07/27 at 7:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

এডিবি’র সংশোধিত পূর্বাভাস

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস সংশোধন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির মতে, সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৫ শতাংশ এবং চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে এটি আরও কমে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ। এর আগে গত ২০২২-২৩ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ১ শতাংশ। এমন তথ্য জানিয়েছে এডিবি।
এর আগে গত এপ্রিলে সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল এডিবি। পরবর্তীতে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪-এ বলা হয়েছে, শিল্পখাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে সাড়ে ৬ শতাংশ হতে পারে।
প্রসঙ্গত: সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ৫ শতাংশ। এর বিপরীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সাময়িক হিসাব অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ।
এডিবি বলেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অংকের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সামনেও তা অব্যাহত থাকতে পারে।
এদিকে সরকারি নীতি নির্ধারকদের মতে, মধ্য মেয়াদে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং যথাযথ মুদ্রা ও রাজস্ব নীতি গ্রহণের ফলে দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে মধ্য মেয়াদে বহিঃখাতের চলকগুলোরও ধীরে ধীরে উন্নত হবে। প্রবাস আয়ের ধারাবাহিক প্রবাহ অব্যাহত থাকলে তা ব্যক্তিগত ভোগ ব্যয় পুনরুজ্জীবিত করতে অবদান রাখবে এবং একই সঙ্গে সরকারি বেশ কয়েকটি মেগা প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে সরকারি বিনিয়োগ বাড়বে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে সরকার বলছে, বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার মুদ্রা ও রাজস্ব নীতিতে বেশ কিছু সমন্বয় সাধন করে কৌশল প্রণয়ন করেছে। কঠোর মুদ্রা ও ব্যয় সঙ্কোচন নীতি অবলম্বন করা হচ্ছে। এর ফলে সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ
Next Article ডলারের বদলে ভিন্ন মুদ্রায় ঋণের কৌশল সরকারের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?