By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কম্বোডিয়ার একতরফা নির্বাচনে ভূমিধস জয়ের দাবি হুন সেনের দলের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কম্বোডিয়ার একতরফা নির্বাচনে ভূমিধস জয়ের দাবি হুন সেনের দলের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কম্বোডিয়ার একতরফা নির্বাচনে ভূমিধস জয়ের দাবি হুন সেনের দলের

Last updated: 2023/07/23 at 7:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

• ৮৪ শতাংশ ভোটের হার, যা তিন দশকে সর্বোচ্চ

• বিরোধীদের ভোট নস্যাতের চেষ্টা ব্যর্থ হয়েছে, বলেছেন হুন সেন

জন্মভূমি ডেস্ক :দক্ষিণপূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় শক্তিশালী প্রতিপক্ষহীন একতরফা সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের দাবি করেছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের রাজনৈতিক দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচনে জয়ের এই দাবি করেছে সিপিপি।

Contents
• ৮৪ শতাংশ ভোটের হার, যা তিন দশকে সর্বোচ্চ • বিরোধীদের ভোট নস্যাতের চেষ্টা ব্যর্থ হয়েছে, বলেছেন হুন সেন

সমালোচকরা দেশটির এবারের সাধারণ নির্বাচনকে ‘ব্যাপক প্রতারণা’ বলে প্রত্যাখ্যান করেছেন। এমনকি দেশটির শক্তিশালী কোনও বিরোধী দল এই নির্বাচনে অংশ নেননি। আর যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের হুন সেনের সিপিপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা নেই।

সমালোচকরা বলছেন, হুন সেন তার বড় ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে দলের ক্ষমতায় থাকার পথ পোক্ত করতেই বিরোধী শক্তিবিহীন এই নির্বাচন আয়োজন করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কম্বোডিয়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাটি এবার হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) জন্য ছিল একক ঘোড় দৌড়ের মতো; যে দলটি যুদ্ধের বিশাল ময়দানের এক রাজনৈতিক দানব। বছরের পর বছর ধরে প্রতিদ্বন্দ্বীদের ওপর হুন সেনের নির্মম দমন-পীড়নের কারণে কোনও কার্যকর প্রতিপক্ষের মুখোমুখি হয়নি দলটি।

কম্বোডিয়ার নির্বাচন কমিটি বলছে, সিপিপির সঙ্গে এবারের নির্বাচনে অংশ নিয়েছে আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও এই ১৭টি দলের বেশিরভাগই নাম-সর্বস্ব। তাদের কোনও দলই এর আগে ২০১৮ সালের নির্বাচনে একটি আসনেও জয় পায়নি।

বহুল বিতর্কিত এই নির্বাচনে ৮১ লাখ ভোটার ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিটি জানিয়েছে। নির্বাচন কমিটির মতে, রোববারের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৪ শতাংশ। চলতি বছরের মে মাসে কাগজে ত্রুটি থাকায় সিপিপির একমাত্র প্রতিপক্ষ ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।

সিপিপির মুখপাত্র সোক আইসান বলেছেন, ‘আমরা ভূমিধস জয় পেয়েছি… তবে আমরা এখন পর্যন্ত ঠিক কত আসনে জয় পেয়েছি, তা হিসেব করতে পারিনি।’

গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে পাত্তাই দেননি তিনি। নির্বাচনে জয়ী হলে তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে ঘোষণা দিয়েছিলেন হুন সেন। আর এর মধ্য দিয়ে সাবেক এই খেমার রুজ গেরিলার শাসনের অবসান ঘটবে কম্বোডিয়ায়।

বৃহস্পতিবার পর্যন্ত ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য কোনও সময়সীমা বেধে দেননি হুন সেন। ওই দিন তার ছেলে ‘প্রধানমন্ত্রী হতে পারে’ বলে প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছিলেন তিনি। হুন সেন বলেছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়টি ছেলে হুন মানেটের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে সংসদের যেকোনও একটি আসনে জয় পেতে হবে। আর এই জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

হুন সেন বলেছেন, গত দিন দশকের মধ্যে এবারের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে। আর এর মধ্য দিয়ে বিদেশিদের ভোট নস্যাৎ করে দেওয়ার চেষ্টার প্রতিবাদ ভোটাররা ব্যালটের মাধ্যমে করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাইবার জগতে তরুণদের নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে
Next Article চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?