
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা সাংবাদিক ইউনিয়নের পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী মত বিনিময় ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কয়রা সাংবাদিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে এ ভোরের কাগজ ও দৈনিক জন্মভূমি কয়রা প্রতিনিধি শেখ সিরাজউদ্দৌলা লিংকনের সভাপতিত্বে ও দৈনিক পত্রদূত এর কয়রা প্রতিনিধি রিয়াজুল আকবর লিংকন, এর সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জাতির ক্রান্তিলগ্নে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার বহি:প্রকাশ ঘটায় তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সাংবাদিকদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের অধিকার সমুন্নত রাখতে হামলা-মামলা প্রতিরোধ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন,দৈনিক সংবাদের কয়রা প্রতিনিধি বাবু নিশিত রঞ্জন মিস্ত্রি ,ফারুক আজম,দৈনিক প্রজন্ম একাত্তরের প্রতিনিধি মোঃ আলফাত হোসেন, দৈনিক দেশ প্রতিদিন এর প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল,দৈনিক তথ্যের প্রতিনিধি কৌহিনুর আলম, দৈনিক সাতক্ষীরার সকালের প্রতিনিধি জিএম আমিনুর রহমান, জি এম মেসবাহ উদ্দীন মাসুম,মাসুদুর রহমান প্রমুখ।