By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় অবৈধ দখলদারের হাতে জিম্মি কয়েক হাজার কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় অবৈধ দখলদারের হাতে জিম্মি কয়েক হাজার কৃষক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় অবৈধ দখলদারের হাতে জিম্মি কয়েক হাজার কৃষক

Last updated: 2024/10/20 at 4:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : খুলনার কয়রা উপজেলায় বাগালি ইউনিয়নের নারায়নপুর দোয়ানি নামের একটি খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে বিঘা প্রতি তিন হাজার টাকা গুনতে হচ্ছে কৃষকদের। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৯১ একর আয়তনের এ খালটি কয়েক বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছেন জাহাঙ্গির আলম নামে এক যুবলীগ নেতা। তিনি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পাশাপাশি কৃষকদের কাছে পানি বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যুবলীগ নেতা জাহাঙ্গির আলমের চাচা আব্দুস সামাদ গাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাগালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ প্রভাবকে কাজে লাগিয়ে কয়েক বছর ধরে ওই খাল অবৈধভাবে দখল করে রেখেছেন। খালের দুই পাড়ে প্রায় ৫ হাজার কৃষক তাদের জমিতে বোরো, আমনসহ মৌসুমি ফসল চাষাবাদ করেন। শুষ্ক মৌসুমে ফসলের ক্ষেতে পানির চাহিদা মেটাতে খালের পানির উপর ভরষা করেন তাঁরা। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রথমে বিঘা প্রতি দেড় হাজার টাকা করে নেওয়া হতো। পানির চাহিদা বাড়ার সাথে সাথে বিঘা প্রতি ৩-৪ হাজার নেওয়া শুরু করেন তিনি। কৃষকরা প্রতিবাদ করলে জাহাঙ্গির তার লোকজন দিয়ে পানি বন্ধ করে দেয়। পরে চাষাবাদের স্বার্থে জাহাঙ্গিরের দাবী মতো টাকা দিতে বাধ্য হয় কৃষকরা। এভাবে কৃষকদের জিম্মি করে বছরের পর বছর টাকা আদায় করা হচ্ছে।
বাগালি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুর রহিম বলেন, খালটি মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়ে থাকে। ইজারার শর্ত অনুযায়ি ফসল চাষাবাদে কৃষকদের পানি নেওয়ায় বাঁধা প্রদান করা যাবে না। অথচ দখলদার জাহাঙ্গির কৃষকদের কাছে ওই খালের পানি বিক্রি করে বছরে কোটি টাকা আদায় করেন। পানির টাকা আদায়ে তিনি আলাদা বাহিনীও গড়ে তুলেছেন খাল পাড়ে। ওই বাহিনীর হাতে নিগৃহীত হচ্ছেন এলাকার কৃষকরা। খালটি দখলমুক্ত করে কৃষকের স্বার্থ পুনরুদ্ধারের দাবী জানিয়েছেন তিনি।
কৃষকরা জানিয়েছেন, প্রথমে খালটির মূল ইজারাদার গাজীনগর মৎস্যজীবি সমবায় সমিতির কাছ থেকে সাবলীজ নেয় জাহাঙ্গির। সে সময় খালের পানি ব্যবহারে টাকা দিতে হতো না। পরে ২০২২ সালে মূল ইজাদারকে হটিয়ে নিজেই খাল দখলে নেন তিনি। সে সময় থেকেই কৃষকদের কাছে খালের পানি বিক্রি শুরু হয়।
বগা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমন আবাদে তেমন সমস্যা না হলেও শুষ্ক মৌসুমে চাষাবাদে খালের পানি ব্যবহার করতে হয়। তখন খাল দখলদারের চাহিদা মতো টাকা দিতে হয়। না হলে দখলদারের বাহিনী এসে পানি বন্ধ করে দেয়।
খাল পাড়ের বাসিন্দা কলেজ শিক্ষার্থি রাবেয়া খাতুন বলেন, বাড়ির পাশের খাল হলেও সেখানে আমাগের কোন অধিকার নেই। আমাগের বাপ-চাচারা খালের পানিতে নামতেও পারে না। বাড়ির আঙিনায় তরকারি লাগাতি পানির দরকার হলেও দখলদার বাহিনীকে টাকা দিতি হয়। অনুমতি ছাড়া পানি নেওয়া হলে জাহাঙ্গিরের বাহিনী এসে নির্যাতন চালায়।
স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী বলেন, আর কিছুদিন পরে বোরো আবাদ শুরু করবে কৃষক। তার আগে খালটি দখলমুক্ত না হলে পানির জন্য দুর্ভোগে পড়বে তারা।
খালের মূল ইজারাদার মুজিবার রহমান বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন সেই প্রভাবে জাহাঙ্গির খালটি দখলে নেন। এখন স্থানীয় এক বিএনপি নেতার প্রভাবে দখলে রেখেছেন। অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জাহাঙ্গির আলম বলেন, বৈধভাবে খাল ইজারা নিয়ে মাছ চাষ করছি। খালের পানি বিক্রি করার অভিযোগ সঠিক নয়। বোরো আবাদের সময় কৃষকরা কিছু টাকা দেন সত্যি। তবে যেভাবে বলা হচ্ছে তেমন কিছু না।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ^াস বলেন, নারায়নপুর দোয়ানি নামের একটি খাল অবৈধভাবে দখলে নিয়ে কৃষকদের কাছে পানি বিক্রি করা হচ্ছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২
Next Article বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার সমাধানের দাবিতে মানবন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

By Tanvir 6 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 39 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?