By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় নৌকার জনসভা জনসমুদ্রে পরিণত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় নৌকার জনসভা জনসমুদ্রে পরিণত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় নৌকার জনসভা জনসমুদ্রে পরিণত

Last updated: 2024/01/03 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত খুলনা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কয়রা আ’লীগের আয়োজনে বিশাল জনসভায় প্রায় ৬ সহস্রাধিক নেতা কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

বুধবার ৩ জানুয়ারী সকাল ১১ টায় কয়রা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল।

এসময় নৌকার মাঝি রশীদুজ্জামান মোড়ল বলেন,আজকের এ জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। তা দেখেই বলা যায়, জনগণ উন্নয়নের পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রকারী ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করছে বিশ্বাসঘাতকেরা। গুজব ছড়াচ্ছে, অপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দেবেন না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ্, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিউলি বিশ্বাস, ডাঃ খান আহম্মেদ হেলালী, অধ্যক্ষ চয়ন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,এ্যাড. মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, অধ্যাপক শাহ নেওয়াজ শিকারী, আওয়ামী লীগ নেতা, আমির আলী গাঈন, কবি শামছুর রহমান, এস এম জিয়াদ আলী, উপজলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নিলিমা চক্রবর্তী, শ্রমিকলীগ নেতা আব্দুল হালিম, আমিরুল ইসলাম ,সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, ইমরান হোসেন জ্যাকি, মৃনাল কান্তি বাছাড় প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৬ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালিমপুর থেকে ইলাইপুর, চ্যালেঞ্জের মুখে নৌকা
Next Article রামপালে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?