By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

Last updated: 2024/10/03 at 12:25 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : খুলনার কয়রায় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকগণ।
২ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার শত শত সহকারী শিক্ষক রা অংশ নেন।

 মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকে দশম গ্রেডে বেতন পাচ্ছেন, এটা স্পষ্টতাই একটা বড় বৈষম্য। তাদের দাবি উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাশের যোগ্যতায় নার্সরা জাতীয় পে স্কেলের দশম গ্রেড পাচ্ছেন, একইভাবে উচ্চ মাধ্যমিক সহ চার বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি কর্মকর্তারা দশম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা আরো বলেন, ৯ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ যে জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল ওই পে স্কেলে ই প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হন। কিন্তু এই সময়ে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩ তম গ্রেডে। সেটা দশম গ্রেডে উন্নতির দাবিতে বেশ কয়েক মাস যাবত আন্দোলন করে আসছেন।
 মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যনিরেশনে প্রাথমিক শিক্ষক সংগঠনের সমন্বয়ক ও উত্তর মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, স্বর্ণ কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন, বামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আইয়ুব আলী, গোবরা ঘাটা খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ বেলাল হোসেন, মসজিদ্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক মেনন আনিসুর রহমান, দক্ষিণ মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুল ইসলাম, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, দেয়াড়া অন্তবোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবুল কালাম।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট October 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article চৌগাছায় আওয়ামীলীগের ৫ নেতা আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?