By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় বেড়িবাঁধের স্লুইসগেটে ভয়াবহ ধ্বস, আতঙ্কে এলাকাবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় বেড়িবাঁধের স্লুইসগেটে ভয়াবহ ধ্বস, আতঙ্কে এলাকাবাসী
খুলনা

কয়রায় বেড়িবাঁধের স্লুইসগেটে ভয়াবহ ধ্বস, আতঙ্কে এলাকাবাসী

Last updated: 2025/06/17 at 4:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : খুলনার কয়রা সদর ইউনিয়নের সুতি বাজার সংলগ্ন বেড়িবাঁধের শাকবাড়িয়া খালে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্লুইসগেটে দু পাশের মাটি সরে গিয়ে ভয়াবহ ধ্বস দেখা দিয়েছে। গত সোমবার সকালে ভাটার টানে ধ্বসের ঘটনা ঘটে। এতে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। কারণ সামান্য জোয়ারেই ভেঙ্গে লবন পানিতে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ জনপদ। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাকবড়িয়া খালের ওপর নির্মিত সুতি বাজারের এই বড় স্লুইস গেটটি। এই গেটে ধ্বস দেখা দেওয়ায়, কৃষিকাজে মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঠবাড়ি গ্রামের অধিবাসি লুৎফর মোল্যা জানান, স্লুইজ গেটটি নির্মানের পর থেকে প্রায় প্রতি বছরই এমন ফাঁটল দেখা দেয়। গেটের দুইপাশে ভালো ভাবে কাজ না করায় স্লুইসগেটটির নিচের অংশে ফাঁকা সৃষ্টি হয়েছে। যার কারনে হঠাৎ একপাশ ধ্বসে পড়েছে। এর আগে কয়েকবার এমন ধ্বসের ঘটনা ঘটলেও স্থায়ী ভাবে কোন সমাধানের উদ্যোগ নেয়নি কর্তুপক্ষ। সুইসগেটটি ধ্বসে গেলে জোয়ারের পানিতে কয়রা,মহারাজপুর, মহেশ্বরীপুর, বাগালী ও উত্তর বেদকাশী ইউনিয়নের অন্তত ৩০ টি গ্রাম প্লাবিত হবে,এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুইস গেটের ধ্বসে যাওয়া স্থানটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে।। মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ মোল্যা বলেন, সুতিবাজার সংলগ্ন স্লুইসগেটের পাশে ফাঁটল দেখা দিয়েছে। যেটা দ্রুত মেরামত করা না গেলে বড় ক্ষতির করণ হয়ে দাড়াবে। মেরামত না করা হলে এই স্থান দিয়ে ভেঙে গেলে মহারাজপুর ও পার্শবর্তী কয়রার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান বলেন , স্লুইচগেটটি নির্মাণের পর থেকে প্রতিবছরই বর্ষা মৌসুম আসলে ফাঁটল ও ধ্বসের দেখা দেয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষনিক নামমাত্র কিছু কাজ করা হয়। তবে স্থায়ী সমাধানের জন্য কোন উদ্যোগ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষের। দ্রুত মেরামত না করা হলে স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন সম্ভাব হবেনা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে কৃষকের অনেক ক্ষতি হবে । পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, অতি বৃষ্টির কারণে মাঝে মাঝে স্লুইসগেটের পাশ দিয়ে ঘোগার সৃষ্টি হয়ে মাটি সরে যায়। বিষয়টি জেনেছি জরুরী ভিত্তিতে ধ্বসে যাওয়া স্থান মেরামত করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরুসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Next Article সুন্দরবনের অজগর সাপ লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের কর্মসূচি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?