By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় মিধিলির প্রভাবে আমন ধানের ক্ষতি: বিপাকে কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় মিধিলির প্রভাবে আমন ধানের ক্ষতি: বিপাকে কৃষক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় মিধিলির প্রভাবে আমন ধানের ক্ষতি: বিপাকে কৃষক

Last updated: 2023/11/18 at 3:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ সিরাজ উদ দৌলা লিংকন, কয়রা : ঘূর্ণিঝড় নিধিলির প্রভাবে খুলনার কয়রা উপকূলে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ফসল ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
উপজেলার ৭ ইউনিয়ন ঘুরে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে আমন ধান কাটা শুরু হয়েছে । অনেক কৃষক ধান কেটে মাটিতে রেখেছিল অনেকে ধান নিয়ে বাড়িতে তুলেছে। অধিকাংশ কৃষকের ধান মাত্র ফুলে বের হয়েছে ফুলন্ত ধানের গাছগুলি দমকা হওয়ার তোড়ে কাঁদা ও পানিতে লেপটে পড়েছে। এরমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টির প্রভাবে সদ্য ফুলে বের হওয়া ধানের গাছসহ মাটি ও পানিতে লুটিয়ে পড়ার কারণে শীষগুলি থেকে ফুল ঝরে যাওয়ায় অপরিপক্ত চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। মাটিতে কেটে রাখা ধান ভিজে কাঁদায় লেপ্টে ধান ঝরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। অনেক কৃষকরা বৃষ্টির কারনে পাকা ধান কাটতে পারছে না। কয়রা সদর ইউনিয়নের ২ নং কয়রা গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন আমার ৫ বিঘা জমির মৎস ঘেরের মধ্যে লাগানো সদ্য ফুলান্ত ধান গাছগুলি বাতাসের তোড়ে ঘেরের ভিতরে পানিতে লেপটে পড়েছে এতে করে ঘেরে থাকা তেলাপিয়া প্রজাতির মাছে ধানের ক্ষতি করছে পানি নিষ্কাশন শুরু করেছি কিছু ধান নষ্ট তো হবেই, মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের কৃষক হাসান মাহমুদ বলেন ৩৫ হাজার টাকা খরচ করে ৩ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম গাছে খুব ভালো হয়েছিল কিন্তু হঠাৎ দমকা হওয়ার কারণে গাছগুলি কাদা ও পানিতে লেপটে গেছে তিনি অর্ধেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। মদিনা বাদ গ্রামের কৃষক মাওলানা রাশেদুল ইসলাম বলেন আমার সদ্য রোপনকৃত ২০ কেজি আলু কাদায় পুতে গেছে আশা ছেড়ে দিয়েছি মাঠ শুকিয়ে গেলে ফের আবারো লাগানো হবে। একই কথা বলেন ৩ নং কয়রা গ্রামের কৃষক ইমদাদুল হক টিটুসহ অনেকেই তাদের সদ্য লাগানো আলুর ক্ষেত নষ্ট হয়েছে। কয়েকজন কৃষক জানান জমিতে আমন ধান চাষাবাদ করেছিলাম ফলন বাম্পার হয়েছে, বৃষ্টির জন্য ধান কাটতে পারছি না। আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের কৃষক মোঃ জালাল উদ্দীন বলেন, আমি ৩ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছিলাম। এবার ফলন বাম্পার হয়েছে। বুধবার ধান কাটা শুরু করছি ১ বিঘা জমিতে ধান কেটে খেতে ফেলে রাখছি বৃষ্টির জন্য বাকি ধান গুলো কাটতে পারছি না। দমকা বাতাসে কিছু টা আমন ধান নষ্ট হয়ে যাবে। মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের কৃষক মোঃ বাবু গাজী বলেন, আমি ১৬ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছিলাম। ৪ বিঘা জমির ধান কেটে মাঠে রাখা হয়েছিল বৃষ্টির জন্য বাকি ধান গুলো কাটতে পারিনি। ধানের বাম্পার ফলন হয়েছিলো।এই বৃষ্টির কারণে কিছু ধান নষ্ট হয়ে যাবে। অনেক কৃষকের দাবি আকস্মিক এই ঝড়ো হাওয়া বৃষ্টির কারণে তাদের কারো না কারো কমবেশি ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, এবছর উপজেলার ৭ ইউনিয়নে ১৬ হাজার ২শ ৩৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছিল এরমধ্যে এক হাজার হেক্টর জমির আমন ফসল কাটা শেষ বাকি ২৫শ ১১ হেক্টর জমিতে থাকা ধান পড়ে গেছে ওই কর্মকর্তা বলেন পড়ে যাওয়া ধানে খুব বেশি ক্ষতি হবে না তবে ফলন একটু কম হবে। তিনি বলেন এরমধ্যে ৬৪ হেক্টর জমির ধান পানির নিচে এই ধানগুলো ক্ষতিগ্রস্তের আওতায় আসবে। তবে আকর্ষীক এই বৃষ্টিতে শীতকালীন সবজির উপকার হয়েছে বলে তিনি দাবি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত
Next Article ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন স্থানীয় নেতারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?