By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
খুলনা

কয়রায় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Last updated: 2025/11/01 at 6:46 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কাঁকড়া কল্যাণ সমিতির আয়োজনে লাখ টাকার চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।

উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি যুবদল নেতা আহাদুর রহমান লিটনের সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বিশেষ অতিথি ছিলেন,কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম,উপজেলা যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ,কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যুবদল নেতা আসাদুল হক ।

উদ্বোধনী খেলায় মিনিস্টার শোরুম কয়রা দল শক্তিশালী প্রতিপক্ষ কলারোয়া ফুটবল একাডেমি (সাতক্ষীরা)-কে ৩–০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় খেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

মিনিস্টার শোরুম কয়রা দলের তারকা স্ট্রাইকার রাজু একাই তিনটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক অর্জন করেন। প্রথমার্ধেই দুটি গোল এবং দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে তৃতীয় গোল করে দলের নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন তিনি।খেলাটি পরিচালনা করেন মোক্তার হোসেন মিঠু। ধারাভাষ্য ছিলেন, কয়রার বিশিষ্ট ভাষ্যকর মেজবাহ উদ্দিন ও আশরাফ হোসেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা ও এলাকায় ক্রীড়া চর্চা জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে ইতিবাচক পথে এগিয়ে নেবে।

জন্মভূমি ডেস্ক November 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারী ও শিশুসহ নিহত ১২
Next Article শ্যামনগরে সীমান্ত প্রেস ক্লাবের কমিটি গঠন
আরো পড়ুন
জাতীয়

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ

By Tanvir 2 minutes ago
জাতীয়

পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই: দুদকের বিদায়ী চেয়ারম্যান

By Tanvir 4 minutes ago
জাতীয়

বিমান ও পর্যটন খাতে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রার নির্দেশনা

By Tanvir 6 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?