By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা
জাতীয়

কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা

Last updated: 2025/12/06 at 4:20 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বনায়ন রক্ষায় দেশের উপকূল এলাকা থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) বাতিলের প্রক্রিয়া চলছে।’
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রিজওয়ানা বলেন, ‘সব উপকূলে ইকোনোমিক জোন জরুরি নয় বরং বনও লাগবে। তাই কিছু ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়ায় নেমেছি।’
প্রাণী রক্ষায় ফেসবুকে কে আগে পোস্ট দিলো সেই প্রতিযোগিতায় লিপ্ত হলে; বন্যপ্রাণী রক্ষার আসল এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছে এটিই বড় সার্থকতা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর চেয়ে রক্ষা এখন জরুরি।’
৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণীকর্মীকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এতে করে অন্যরা বন্যপ্রাণী রক্ষায় উৎসাহিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বন্যপ্রাণী ইউনিট’ খুলবে। অনুমোদন ইতোমধ্যে দিয়ে দিয়েছে। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ডও হচ্ছে।’
ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করতে গত এক বছর বন বিভাগ অনেক তৎপর ছিল জানিয়ে তিনি বলেন, ‘চলনবিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কোন কোন স্থাপনার কারণে পানি কমে যাচ্ছে সেটি নিয়ে কাজ করছি। তারপর অপসারণের কাজ করব।’
জগই বিলসহ ছয়টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণা করার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছেন বলেও জানান রিজওয়ানা। তিনি বলেন, ‘ওখানে অন্যান্য সরকারি সংস্থা থাকায় তাদের মতামত নিতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘মেছোবিড়াল উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হচ্ছে। বন্দিকে উদ্ধার করা হচ্ছে এর মানে বাংলাদেশ এখন প্রাণীদের রক্ষা ও উদ্ধারে তৎপর।

জন্মভূমি ডেস্ক December 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন
Next Article শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?