By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: করোনা মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > করোনা মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

করোনা মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি

Last updated: 2023/07/04 at 10:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দেশে আবারও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ১ জুলাই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার নতুন করে শনাক্ত হয়েছে ৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭৬৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের। সোমবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩১২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৭৪ হাজার ১৬৫টি। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২০ লাখ নয় হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক শূন্য তিন শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নয়জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৪৯৮ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ২২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৭১ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১০৪টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১০৩টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  দেশে ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন আবিস্কার হয়েছে। বিগত বছরগুলোতে দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন তবুও অনেকেই করোনায় আক্রান্ত হলেও আক্রান্তের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি। তাই সকলেরই উচিৎ ভ্যাকসিন নেয়া। সচেতনতা আমাদের অনেক বড় বিপদ থেকে দূরে রাখতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে আমরা করোনা আক্রান্ত রোগীর খবর পাচ্ছি। মাঝে খুব একটা দেখা না গেলেও বর্তমানে আবারও গণমাধ্যমে দেখা যাচ্ছে কোথায় কতজন করোনায় আক্রান্ত হচ্ছে। ২০২০ সালে করোনার প্রথম ধাক্কায় উন্নত বিশে^র বিভিন্ন দেশে যেহারে মানুষ প্রাণ হারিয়েছে সে তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার অনেক কম পরিলক্ষিত হয়েছে। এর কারণ হিসেবে সরকার, চিকিৎসাখাত এবং দেশের সচেতনমহল উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। করোনা চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়াতে হবে। সেইসাথে দেশের হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর জন্য সুবন্দোবস্ত থাকতে হবে। তাই পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এখনই করোনা মোকাবিলায় সচেতন হতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ
Next Article মঠবাড়িয়ায় ইউপি সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?