By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: করোনাকালীন ঈদে শেখ পরিবারঃ মানুষের সেবায়ই, আমাদের ঈদ আনন্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > করোনাকালীন ঈদে শেখ পরিবারঃ মানুষের সেবায়ই, আমাদের ঈদ আনন্দ
জাতীয়

করোনাকালীন ঈদে শেখ পরিবারঃ মানুষের সেবায়ই, আমাদের ঈদ আনন্দ

Last updated: 2021/07/22 at 6:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সবাই যখন নামাজ আর পশু কোরবানি নিয়ে ব্যাস্ত পরিবার পরিজন নিয়ে। তখন নগরীর আলীশান মোড়ের জরুরী প্রয়োজনে মানুষের সেবায় অপেক্ষামান শহীদ শেখ আবু নাসের ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক ও সেখ সালাহউদ্দিন জুয়েল এর ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর স্বেচ্ছাসেবকেরা।
সকাল সাড়ে আটটায় ফোন বেজে উঠা মাত্রই ধরতে অপর প্রান্ত থেকে নগরীর মিস্ত্রী পাড়ার মোঃ মেহেদী হাসান বলছেন, তার মা বিউটি বেগম এর গতকালের দেওয়া অক্সিজেন শেষ হয়ে গেছে। আজ আবার দিতে হবে। সাথে সাথে শুরু হলো ব্যাস্ততা। যতদ্রæত সম্ভব রোগীর বাসায় পৌছানোর চেষ্টা।
শহীদ শেখ আবু নাসের ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক ও সেখ সালাহউদ্দিন জুয়েল এর ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সুজন, রিয়াদ আহমেদ খান, এস এম ফায়েম ফয়সাল, আব্দুল্লাহ আল মামুন এলিস ছুটছেন রোগীর বাড়ী। রোগীর ঘরে গিয়ে গত দিনের দেওয়া অক্সিজেন সিলিন্ডার ফিরিয়ে দিয়ে আবার নতুন সিলিন্ডার লাগিয়ে দিলেন তারা।
ফেরার পথেই কন্ট্রোলরুমের ফোন যেতে হবে দোলখোলায় আবু কালামের বাড়ীতে। তারও প্রয়োজন অক্সিজেনের। তড়িঘড়ি করে ফিরে আবার যাত্রা শুরু সেবা প্রত্যাশীর বাড়ীতে।
নগর ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল ইসলাম সুজন জানান, প্রতি বছরই আমরা ঈদ অনেক আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে পালন করি। কিন্তু এই দুই বছর হচ্ছে না। এ বছর খুলনায় সংক্রমন ও মৃত্যু বেশি হওয়ায় অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবার চাহিদা বেশি। আর আমরা সেবা দিয়েই ঈদ আনন্দ পালন করছি। একই রকম কথা অন্যান্যদেরও।
বেলা সাড়ে ১১টায় আবার ফোন নগরীর বয়রা থেকে জরুরী ভিত্তিতে একজন রোগীকে নিয়ে আসতে হবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপতালে। আবারও ছুটে চলা স্বেচ্ছাসেবকদের।
এভাবে ঈদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫জনকে দেওয়া হয়েছে অক্সিজেন সেবা। ফ্রি এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন দুই জন জানান কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতা সৈকত কুমার দাস।
শহীদ শেখ আবু নাসের ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক ও সেখ সালাহউদ্দিন জুয়েল এর ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর স্বেচ্ছাসেবক ও নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহান হোসেন শাওন জানান, করোনা রোগীদের সেবাই আমাদের এ বছরের ঈদ আনন্দ। আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে করোনা মহামারীর শুরু থেকে মানুষের সেবায় নিয়োজিত আছেন। এ ব্যাপারে আমাদের সকল ধরনের সহযোগিতা করছেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। শেখ সোহেল বর্তমানে করোনা আক্রান্ত হয়ে তিনি ও তার সহধর্মিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেই অবস্থায়ও তিনি প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন আমাদের কার্যক্রমের।
এ পর্যন্ত শহীদ শেখ আবু নাসের ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর সেবা নিয়েছেন ৭০৮ জন ও সেখ সালাহউদ্দিন জুয়েল এর ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর সেবা নিয়েছেন দেড়শত জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঈদেও খুলনাবাসীর পাশে মানবিক সেবা নিয়ে শেখ পরিবার
Next Article খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 16 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 16 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?